চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বউয়ের হাতে মার খাওয়া নিয়ে মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট, কী সাফাই দিলেন?

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে বউয়ের হাতে মার খাওয়া নিয়ে নীরবতা ভাঙলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। আজ সোমবার (২৬ মে) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বউ ব্রিজিতের হাতে মার খাওয়া নিয়ে মুখ খুলে আজব সাফাই দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের কথায়, ‘সমাজমাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা সত্যি। যদিও ঘটনাটিকে রং চড়িয়ে পরিবেশন করা হয়েছে। স্ত্রীর সঙ্গে আমার সামান্য কথা কাটাকাটি হয়েছিল। স্ত্রীর সঙ্গে সামান্য রসিকতা করতে গিয়েই ওই ঘটনা ঘটেছিল। ব্রিজিত রেগে গিয়েছিল। কিন্তু আমাকে ধাক্কা মেরেছে বা ঘুষি মেরেছে বলে যা বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সব দম্পতির মধ্যেই এমন ঝগড়া স্বাভাবিক।’

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে গতকাল রবিবার (২৫ মে) সন্ধ্যায় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পা রেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। আর ফরাসি প্রেসিডেন্টের বিমান হ্যানয়  বিমানবন্দরের মাটি ছোঁয়ার পরেই ঘটে বেনজির ঘটনা। ধারণ করা ফুটেজে দেখা যাচ্ছে, বিমানের দরজা খোলা অবস্থায় ভিতরে দাঁড়িয়ে আছেন ফরাসি প্রেসিডেন্ট। কটমট চোখে তাকাচ্ছেন স্ত্রী ব্রিজিতের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী সবাইকে হতবাক করে ম্যাক্রোঁর মুখ লক্ষ্য করে চড় মারেন।  স্ত্রীর ওই প্রতিক্রিয়ায় বিস্মিত হয়ে যান ম্যাক্রোঁ। তবে অস্বস্তি ও বিড়ম্বনা কাটাতে দ্রুত বিমানের সিঁড়ির দিকে হাত নাড়তে শুরু করেন। এরপর ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিমান থেকে একসঙ্গে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। ম্যাক্রোঁ তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু স্ত্রী তার পরিবর্তে সিঁড়ির রেলিং ধরে রাখেন।

প্রথমে ফরাসি প্রেসিডেন্টের প্রাসাদের তরফে ম্যাক্রোঁর সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্যের বিষয়টি ‘গুজব’ বলে জানানো হয়। কিন্তু ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছেন, বিমানের মধ্যে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে তাঁর স্ত্রীর হাতাহাতির ক্লিপটি আসল। উল্লেখ্য, মাত্র ১৫ বছর বয়সে ইমান্যুয়েল ম্যাক্রোঁ তিন সন্তানের মা তথা তাঁর ফরাসি সাহিত্যের শিক্ষিকা ব্রিজিত তোনিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান।

 

 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ