প্রেসিডেন্টে ম্যাক্রোঁর মুখেও মরক্কোর প্রশংসা

কাতার গিয়েছিলেন সেমিফাইনাল দেখতে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যে আশা নিয়ে কাতার গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, তার সেই আশা পূরণ হয়েছে। বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে তার দেশ। বুধবার ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে। ফ্রান্স ফাইনালে পৌঁছে যাওয়া দলের প্রত্যেক সদস্য খুশি। ছবি ও কবিতার দেশে চলছে বিজয়োৎসব। ফ্রান্সকে তিনি যেমন অভিনন্দন জানিয়েছে, অভিনন্দন জানিয়েছেন মরক্কোকেও।

খেলা শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে দিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন – প্রেসিডেন্ট হিসেবে গর্ব বোধ করছি। ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আমি চাইব, ফ্রান্স এই জয়ের আনন্দ উপভোগ করুক। একই সঙ্গে এটাও আপনাদের জানাই, মরক্কো হেরে গেলেও ওরা দারুণ খেলেছে। বিশ্বের অগনিত ফুটবলপ্রিয় মানুষকে মরক্কো একটা সুন্দর খেলা উপহার দিয়েছে। মরক্কোর প্রত্যেক নাগরিকের কাছে আমার বার্তা – তোমাদের দেশ সত্যি ভালো খেলেছে। আফ্রিকার কোনও দেশের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাওয়া খুব সহজ কাজ নয়। বিশ্ব ফুটবল বলে যে সব দেশ দাপিয়ে রাজত্ব করেছে, সেই সব দেশকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছে। এই সাফল্যকে খুব ছোট করে দেখা ঠিক হবে না। 

বুধবারের সেমিফাইনাল ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। মরক্কো একসময় ফ্রান্সের অধীনে ছিল। এক বছর বা দুই বছর নয়, টানা ৪৪ বছর (১৯১২ থেকে ১৯৫৬)। তাই, বুধবারের সেমিফাইনাল তাদের কাছে ছিল পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করার আনন্দকে ৪৪ বছর বাদে আরও উপভোগ করা।

আরও পডু়ন খেলায় জয়ী ফ্রান্স, হৃদয় জয় করে নিল মরক্কো

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের