পদত্যাগ করা সেই সুইডিশ প্রধানমন্ত্রী আবারও নির্বাচিত

সুইডিশ রাজার সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভার গ্রহণ করবেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্রধানমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করতে না করতে ইস্তফা দিয়েছিলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। সেই ঘটনার কয়েকদিনের মাথায় ফের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন। আজ মঙ্গলবার সুইডিশ রাজার সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভার গ্রহণ করবেন অ্যান্ডারসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সোমবার সুইডেনের পার্লামেন্টে আবার ভোটাভুটি হয়। ১০১ জন আইনপ্রণেতা ম্যাগডালেনা অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন। ১৭৩ জন তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন। আর ৭৫ জন ভোটদানে বিরত ছিলেন। সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। প্রার্থীর বিরোধিতায় ১৭৫ জনের বেশি না হলেই চলে।

অ্যান্ডারসন এখন শুধু নিজের দল নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে চাইছেন। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অ্যান্ডারসনের আগে ৩৩ জন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে সুইডেন। তিনিই দেশের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

তবে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেও অ্যান্ডরসনের পক্ষে সরকার চালানো খুব সহজ হবে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুসারে, ৩৪৯ আসন বিশিষ্ট পার্লামেন্ট তাঁর দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থীর সংখ্যা মাত্র ১০০। অর্থাৎ, পার্লামেন্টে কোনও আইন পাশ করাতে হলে এখনও অন্য দলের সমর্থন নিতে হবে।

উল্লেখ করা যেতে পারে, ২০১৪ সাল থেকে সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যান্ডারসন। এর আগে সুইডিশ ট্যাক্স এজেন্সির অ্যাসিস্ট্যান্স ডিরেক্টর ছিলেন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ