বিরল ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার মেলবার্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে এক বিরল ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার মেলবার্ন। এদিন স্থানীয় সময় ৯:১৫-এর সময় হঠাৎই প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা প্রথমে ছিল ৫.৮ ম্যাগনিটিউড। পরে তা সংশোধন করে জানানো হয় ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৫.৯ ম্যাগনিটিউড। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়টি হল এই কম্পনটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাগুলিতেও অনুভূত হয়েছে। এই প্রবল কম্পনের জেরে মেলবার্ন শহরে ভেঙে পড়েছে বহু বহুতল। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মেলবার্নের পাশাপাশি দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ অয়েলসেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। মূল ভূমিকম্পের প্রায় পরপরই দুটি আফটার শক অনুভত হয়,  রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ এবং ৪.১ ম্যাগনিটিউড। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইতিমধ্যেই একটি সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে পরবর্তী আফটার শকের জন্য সতর্ক থাকতে অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, কোনও হতাহতের খবর না থাকলেও বহু বাড়ি এবং অফিস ভেঙে পড়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

মেলবার্ন বিশ্ববিদ্যালয়ের এক ভূগোলের অধ্যাপক এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘২০১২-এর পরে এই প্রথম এমন জোরালো ভূকম্পন অনুভূত হল অস্ট্রেলিয়ায়। এই ধরণের প্রাকৃতিক বিপর্যয় খুবই বিরল। দক্ষিণ অস্ট্রেলিয়ার বাসিন্দারা বহু বছর পরে এত বড়ো কোনও বিপর্যয়ের সাক্ষী থাকলেন।‘

কোনও বড়সড় ক্ষতি না হলেও বিপদ কিন্তু এখনও পুরোপুরি কাটেনি বলে মনে করছেন ভূতত্ত্ব বিজ্ঞানীরা। তাঁদের মতে, ভিক্টোরিয়ায় এখনও আফটার শক অনুভূত হতে পারে। সেই জন্যই ভিক্টোরিয়ার অধিবাসীদের সতর্ক করে জানানো হয়েছে, ‘আপনি যদি ভিক্টোরিয়ায় থেকে থাকেন তাহলে জানবেন বিপদ এখনও কাটেনি। ভূমিকম্প পরবর্তী কম্পনের জন্য ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি এবং অফিসগুলি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের