চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুবাইয়ে আটক মহাদেব বেটিং অ্যাপের অন্যতম কর্ণধার সৌরভ চন্দ্রকার

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ে আটক হয়েছেন মহাদেব বেটিং অ্যাপের অন্যতম কর্ণধার সৌরভ চন্দ্রকার। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই গৃহবন্দি করা হয়েছে অনলাইন বেটিংয়ের নামে হাজার-হাজার কোটি টাকার প্রতারণায় জড়িত থাকা অন্যতম পান্ডাকে। দুবাই থেকে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই দুবাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই দুবাইয়ে আটক করা হয়েছিল মহাদেব বেটিং অ্যাপের অন্যতম কর্ণধার রবি উপলকে।

আর্থিক তছরুপ প্রতিরোধী আইন (পিএমএলএ) অনুযায়ী গত অক্টোবরে রবি এবং সৌরভ চন্দ্রকরের বিরুদ্ধে রাইপুর আদালতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, দুবাই থেকে অনলাইনে বেটিং চক্র চালাতেন উপল এবং চন্দ্রকর। ৭০-৩০ লভ্যাংশের অনুপাতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে এই বেটিং চক্র চলত বলে ইডি সূত্রের খবর। প্রতি দিন ২০০ কোটি টাকার লেনদেন হত এই অ্যাপের মাধ্যমে। অ্যাপের প্রচারে জড়িত থাকায় বলিউডের কয়েক জন অভিনেতাকে সমন পাঠায় ইডি।

সদ্য সমাপ্ত ছত্তিশগড় বিধানসভা ভোটেও মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিকে কংগ্রেসের বিরুদ্ধে প্রচারের হাতিয়ার করে বিজেপি নেতৃত্ব। ছত্তিশগড়ে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, ‘মহাদেবকেও ছাড় দেয়নি কংগ্রেস। গরিব মানুষের টাকা হাতিয়ে নিতে মহাদেবের নাম ব্যবহার করেছে।’ প্রধানমন্ত্রীর পাশাপাশি ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘কংগ্রেসের নির্বাচনের খরচ জোগাতে অসীম দাস নামে এক ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাঠিয়েছিলেন ‘মহাদেব’ অ্যাপের কর্ণধাররা। ইডি-র দাবি, ‘বঘেল’ নামে এক রাজনীতিককে দেওয়ার জন্য অ্যাপটির মালিকদের দূত হিসাবে অসীম দুবাই থেকে ৫.৩৯ কোটি টাকা নিয়ে এসেছিলেন।’

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ