মোদি পৌঁছনোর আগেই ইতালিতে গান্ধি মূর্তি ভাঙচুর খলিস্তান সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মিলান: তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামিকাল বৃহস্পতিবার ইতালি আসছেন নরেন্দ্র মোদি। আর ভারতের প্রধানমন্ত্রীর পা রাখার আগেই মিলানে মহাত্মা গান্ধির মূর্তি ভাঙচুর করল খলিস্তানি সমর্থকরা। ইতালি সফরের সময়েই ওই মূর্তি উন্মোচনের কথা ছিল মোদির। আর এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ ভারতীয় বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই নয়াদিল্লির তরফে ইতালির বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের গোচরে আনা হয়েছে বিষয়টি।

আগামী ১৩ থেকে ১৫ জুন ইতালির আপটুলিয়ার এক অভিজাত রিসর্টে বসতে চলেছে জি-৭ শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, কানাডার প্রধানমন্ত্রী টাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হাজির থাকছেন। মূলত রুশ-ইউক্রেন যুদ্ধ ছাড়াও গাজা-ইজরায়েল সঙ্ঘাত নিয়েও আলোচনার কথা। যদিও কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জি-৭ সম্মেলন বিশ্ব রাজনীতিতে তেমন কোনও গুরুত্ব বয়ে আনতে পারবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানদের ফটোসেশন হয়ে থাকবে।

তবে মোদি পা রাখার আগেই ইতালির মাটিতে মহাত্মা গান্ধির মূর্তি ভাঙচুরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মূর্তি ভাঙচুরের পাশাপাশি বেদিতে নিহত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জরের নামে জয়ধ্বনি লেখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শ্লোগানও লেখা হয়েছে। তড়িঘড়িই ভারতীয় দূতাবাসের তরফে মূর্তির সংস্কার করা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা