মাথায় ফোন বেঁধে লাইভ স্ট্রিমিং! ক্লাসে ঢুকে শিক্ষিকাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাল ছাত্র

কুড়ুল দিয়ে শিক্ষিকাকে আক্রমণের অভিযোগ উঠল এক ১৬ বছরের ছাত্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, ম্যাডামের উপর হামলার পুরো ঘটনাটি সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করল ওই ছাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়াশোনা করে নিজের স্বচ্ছ ভবিষ্যৎ গড়তে স্কুলে যায় শিশুরা। কিন্তু মালয়েশিয়ার একটি স্কুলে এক ভয়াবহ ঘটনা গোটা বিশ্বকে হতবাক করেছে। কুড়ুল দিয়ে শিক্ষিকাকে আক্রমণের অভিযোগ উঠল এক ১৬ বছরের ছাত্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, ম্যাডামের উপর হামলার পুরো ঘটনাটি সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করল ওই ছাত্র। ভিডিওটি ভাইরাল হতেই ওই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পড়ে অবশ্য তাঁকে জামিনে মুক্ত করা হয়েছে। আর ভাইরাল ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটেছে, গত ২১ অক্টোবর মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং-এর একটি আন্তর্জাতিক স্কুলে। পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন লাইটার আর কুড়ুল নিয়ে স্কুলে ঢুকেছিল ছাত্রটি। স্কুলে তাঁর সমস্ত কার্যক্রম রেকর্ড করার জন্যে সে মাথায় ফোন বেঁধে রেখেছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছাত্রটি প্রথমে স্কুলে ঢুকে বাথরুমে যায়। বাথরুম থেকে বেরিয়ে ক্লাসরুমে যায়। তাঁর হাতে কুড়ুল আর লাইটার দেখে ভয় পেয়ে যায় শিক্ষিকা। নিরাপত্তার জন্যে তিনি ছাত্রকে ওই মারণ অস্ত্রগুলো বাইরে রেখে ভিতরে ঢুকতে বলেন। কিছুক্ষণ পর অন্য ছাত্রদেরও তার কাছ থেকে কুড়ালটি কেড়ে নিতে দেখা যায়। তাতেই ক্ষুব্ধ হয়ে শিক্ষিকাকে কুড়ুল দিয়ে আক্রমণ করে ছাত্র। আর সেগুলো পুরো তাঁর লাইভ ভিডিওতে ধরা পড়ে। তবে শিক্ষিকার বেশি ক্ষতি হয়নি। তিনি হাতে সামান্য আঘাত পেয়েছেন। এখন তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।

ঘটনার পর স্কুলে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাই অন্য কোনও আঘাতের খবর পাওয়া যায়নি। গোলযোগের খবর পেয়ে স্কুলে ছুটে আসে পুলিশ। ছাত্রকে গ্রেফতার করে। বিষয়টি এখন তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তের পর ছাত্রটিকে পুলিশি জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আরও তদন্ত চলছে। এটা ইচ্ছাকৃত নাকি ছাত্রের কোনও মানসিক সমস্যা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

১৩৪ টনের ২৪টি এসি পর্যাপ্ত নয়, তাই কি চোরবাগান মণ্ডপের ভিতরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

লুচির সঙ্গে জমে যাবে এই পদ, বানিয়ে নিন এঁচোড় দিয়ে ছোলার ডাল

মেয়ে ভেবে করেছিলেন প্রেম, ফাঁদে পড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন হায়দরাবাদের পুলিশকর্তা

বিজয়ার মিষ্টিমুখ হোক ঘরোয়া তিলের নাড়ুতে, রইল সহজ রেসিপি

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক