মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের দিঘুরা দ্বীপে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু’জন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোররাতের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। হঠাৎ বিস্ফোরণের শব্দে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। 

নিহতরা হলেন, তাজ উদ্দিন ইসলাম, মোঃ সদর আলী, মোঃ রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মোঃ নূরনবী সরকার। আহতদের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তারা সবাই মালদ্বীপে কর্মসূত্রে ছিলেন। কাজের জায়গায় থাকাকালীন এই দুর্ঘটনার শিকার হন তারা। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই তারা সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখছে এবং স্থানীয় প্রসাশনের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। নিহতদের দেহ দ্রুত দেশে পাঠানোর জন্যও দূতাবাস উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদে কি সরাসরি সাহায্য করছে চিন? তুঙ্গে বিতর্ক

দূতাবাসের বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহত দুই শ্রমিকের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে।এদিকে আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তাদের অবস্থার উপর নিবিড় নজর রাখছেন।

এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদেশে কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হওয়ায় এলাকাতেও শোকের পরিবেশ তৈরি হয়েছে। 

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু