ভারত সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট সোলি, দেখা করবেন রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে

১ অগাস্ট ভারত সফরে আসছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সফরে আসছে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি (Maldives President Ibrahim Mohamed Solih)। আগামী সপ্তাহে তাঁর দিল্লি (Delhi) আসার কথা। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত ও স্থিতিশীল করার লক্ষ্য নিয়েই দিল্লি আসছে ইব্রাহিম সোলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্টের ভারত সফরের খবর দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র (Ministry of External Affairs spokesperson) অরিন্দম বাগচী। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ইব্রাহিম সোলির দিল্লি সফরের খবর দিতে গিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘আগামী ১ অগাস্ট ভারত সফরে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি। তাঁর সঙ্গে আসছে এক উচ্চস্তরীয় আধিকারিকদের দল (high-level officials)। তাঁর সঙ্গে আসছেন মালদ্বীপের বিশিষ্ট শিল্পপতিনিধিদের এক প্রতিনিধি দল( business delegation)। ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন প্রেসিডেন্ট সোলি। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গেও। দ্বিপাক্ষিক স্তরের (bilateral) বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলবেন মালদ্বীপের প্রেসিডেন্ট (Maldives President) । সফরকালে দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে চুক্তি সই হতে পারে। পাশাপাশি বিনিয়োগের (Investment)  সম্ভাবনাও রয়েছে। দিল্লি থাকাকালীন মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গে বৈঠক করবেন। যাবেন মুম্বই। সেখানে তিনি একটি অনুষ্ঠানে অংশ নেবেন। ৪ অগাস্ট তিনি মালদ্বীপ ফিরে যাবেন। ‘

বিদেশ মন্ত্রকের মুখপাত্রটি বলেন, মালদ্বীপের (Maldives) সঙ্গে দিল্লির (Delhi) সম্পর্ক অত্যন্ত হার্দিক। সম্প্রতি দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি (Export&Import)  অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সেই আমদানি-রফতানিতে আরও গতি আনার লক্ষ্য নিয়েই মালদ্বীপের প্রেসিডেন্ট (President) ভারত সফরে আসছেন।

     

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো