চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের আগে এগরা থেকে উদ্ধার হাঁড়ি ভর্তি বোমা, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি : ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে উদ্ধার হল হাঁড়ি ভর্তি বোমা। সেইসঙ্গে বোমা তৈরির বারুদও উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করতে এসেছিল বম্ব ডিসপোজাল স্কোয়াড।

পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের খাদিকুলে হাঁড়িভর্তি বোমা দেখতে পান গ্রামবাসীরা। জঙ্গলে কাজ করতে গিয়ে এই বোমা দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জানা যাচ্ছে, শুধু বোমা নয়, বোমা তৈরির বারুদও উদ্ধার করা হয়েছে। ভোটের আগে এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিন্তু কী কারণে এই বোমা ও বারুদ মজুত করা হয়েছিল, সেবিষয়ে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও তথ্য নেই।

এর আগে গত বছর ১৬ মে এই খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বোমা বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনায় কারখানার মালিক ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ, ইন্দ্রজিৎ বাগ, প্রসেনজিৎ বাগ গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত। এলাকাবাসীরা অভিযোগ করছিলেন, পৃথ্বীজিৎ বাগের নেতৃত্বে ফের এলাকায় বোমা মজুত হচ্ছে। এই পরিস্থিতিতে ফের এগরায় বোমা উদ্ধারের ঘটনা সামনে আসায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ