ভোট পঞ্চমীতে সবচেয়ে ধনী প্রার্থী কারা? গরিব কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই সোমবার অষ্টাদশ লোকসভার পঞ্চম দফার ভোট। ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ আসনে ভোট। আগের চার দফার ভোটের মতোই ভোট পঞ্চমীতে প্রার্থীদের সম্পদের পরিসংখ্যানেও ‘ধনী’ ভারত আর ‘গরিব’ ভারত স্পষ্ট ফুটে উঠেছে। এক দল টাকার পাহাড়ে বসে আর অন্য দল কার্যত কপর্দকশূন্য। এক বৈষম্যমূলক লড়াই চলছে।

ভোট পঞ্চমীতে সম্পদের নিরিখে বাকি ৬৯৪ প্রার্থীকে টেক্কা দিয়েছেন উত্তরপ্রদেশের ঝাঁসির বিজেপি প্রার্থী অনুরাগ শর্মা। বিখ্যাত আয়ুর্বেদিক প্রতিষ্ঠান ‘বৈদ্যনাথ’ এর জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ ২১২ কোটি টাকার মালিক। তার মধ্যে স্থাবর সম্পত্তি ৯৫ কোটি আর অস্থাবর সম্পত্তি ১১৬ কোটির বেশি। সম-পদের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছেন মহারাষ্ট্রের ভিওয়ান্ডি আসনের নির্দল প্রার্থী নীলেশ ভগবান সাম্বারে। তাঁর সম্পত্তির পরিমাণ ১১৬ কোটি টাকা। তৃতীয় ধনী প্রার্থী হলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। মহারাষ্ট্রের মুম্বই উত্তর আসন থেকে বিজেপির হয়ে লড়াইয়ে নামা পীযূষের সম্পত্তির পরিমাণ ১১০ কোটি টাকা।

অর্থশক্তির প্রতিভূরা যেমন ভোট পঞ্চমীতে নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন, তেমনই কার্যত কপর্দকশূন্য হয়েও অনেকে ভোটে লড়ছেন। জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসনে নির্দল হয়ে ভোটে লড়া মোহাম্মদ সুলতান গানাইয়ি মাত্র ৬৭ টাকার মালিক। বিহারের মুজফফরপুর আসনে লড়ছেন মুকেশ কুমার। তাঁর সম-পত্তির পরিমাণ মাত্র ৭০০ টাকা। আর পশ্চিমবঙ্গের হুগলি আসনের নির্দল প্রার্থী সুরজি‍ৎ হেমব্রম মাত্র ৫,৪২৭ টাকার মালিক। তিন জনেরই কোনও স্থাবর সম্পত্তি নেই। সম্রাট আলেকজান্ডার কত দিন আগেই বলে গিয়েছিলেন, ‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই ভারতবর্ষ!’

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?