‘স্কুইড গেম’-এর কপি বিক্রির ‘অপরাধে’ মৃত্যুদণ্ড, স্কোয়াডের গুলিতে ঝাঁঝরা ছাত্র

জানা যাচ্ছে, যে ছাত্রটিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে সেই ছাত্রটি চিন থেকে পেন ড্রাইভে করে ওই পুরো সিরিজটি নিয়ে এসেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অদ্ভুত সব নিয়ম নীতি এবং অবিশ্বাস্য কিছু ফতোয়ার জন্যই বিশ্বজুড়ে বিখ্যাত কিম জন উনের প্রশাসন। শোনা যায়, উত্তর কোরিয়ায় ‘রাজা’ কিমের অপছন্দের তালিকায় রয়েছে যে সমস্ত জিনিস সেই সব জিনিসের ওপরই কার্যত ভয়ঙ্কর ফতোয়া জারি করে তাঁর প্রশাসন। এই যেমন সম্প্রতি কিম ‘রাজার’ সঙ্গে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সংঘাত সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে। আর সেই কারণেই তিনি তাঁর নিজের দেশে এই দুই দেশের সমস্ত জিনিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এমনকি কয়েকদিন আগে কার্যত মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করে কিম প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, তাঁর দেশের কোনও নাগরিক যদি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ায় কোনও সিনেমা কিংবা নাটক এমনকি নিতান্তপক্ষে যদি কোনও ওয়েব সিরিজও দেখেন তাহলেও তাঁদের গর্দান যাবে। আর কিম প্রশাসনের সেই নিয়ম ভাঙায় বেঘোরে প্রাণ গেল উত্তর কোরিয়ার এক ছাত্রের। 

সম্প্রতি, ‘ওটিটি’ প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘স্কুইড গেম’ নামে দক্ষিণ কোরিয়ার একটি ওয়েব সিরিজ। বাল্যকালের কিছু খেলাকে পটভূমি করেই বানানো হয়েছে ভয়ানক অ্যাকশন থ্রিলার এই ওয়েব সিরিজ। খুব অল্প সময়ের মধ্যেই এই সিরিজের গল্পের বাঁধনের প্রেমে পড়েছেন সারা বিশ্বের লক্ষ লক্ষ দর্শক। আর এই ওয়েব সিরিজের কপি নিজের সহপাঠীর কাছে বিক্রি করা জন্য উত্তর কোরিয়ার এক কলেজ ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে কিমের প্রশাসন। 

জানা যাচ্ছে, ‘স্কুইড গেম’-এর একটি গল্পে ঠিক যেমনভাবে এই সিরিজের চরিত্রগুলিকে ফারারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে গুলি করে মারা হয়েছিল ওই একই পদ্ধতি অবলম্বন করে গুলিতে ঝাঁঝরা করে ওই ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া সরকার। শুধু তাই নয়, যে ছাত্রকে ওই সিরিজটির কপি বিক্রি করা হয়েছিল তাঁকেও পাকড়াও করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে কিমের সরকার। 

জানা যাচ্ছে, যে ছাত্রটিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে সেই ছাত্রটি চিন থেকে পেন ড্রাইভে করে ওই পুরো সিরিজটি নিয়ে এসেছিল। এরপর সেটা থেকেই বেশ কয়েকটি কপি বানিয়ে সে তাঁর সহপাঠীদের বিক্রি করে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁকে এবং তাঁর সহপাঠীদের গ্রেফতার করা হয় এবং মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। মৃত্যুদণ্ড দেওয়া ছাত্রটির স্কুলের কিছু শিক্ষককেও ইতিমধ্যেই স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে অনেককে শাস্তি হিসাবে প্রত্যন্ত খনিতে কাজ করার জন্য নির্বাসিত করা হতে পারে বলে জানা গেছে।  

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ