প্যান্টের মধ্যে ১০০ টির বেশি জীবন্ত সাপ পাচার করতে গিয়ে ধৃত ১

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নিজের প্যান্টের ভেতর লুকিয়ে একশটিরও বেশি সাপ পাচারের চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। তবে সাপগুলো মৃত নয়, জীবন্ত সাপ ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। চিনের কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন পাচারকারী।

মঙ্গলবার(৯ জুলাই) চিনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ধৃত ব্যক্তি আধা-স্বায়ত্বশাসিত হংকং থেকে শেনজেন সীমান্ত দিয়ে চিনের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে ধরা পড়ে যান তিনি। তল্লাশির পর যুবকের প্যান্টের পকেটে ছোট ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছিল।এগুলো স্কচটেপ দিয়ে আটকানো ছিল। ব্যাগগুলো খোলার পরেই দেখা যায় ব্যাগের মধ্যে ভেতর বিভিন্ন জাতের, আকৃতির ও রঙের জীবন্ত সাপ।

চিনের কাস্টমস কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়ছেন, সব মিলিয়ে ১০৪টি সাপ উদ্ধার করেছেন কর্মকর্তারা। এর মধ্যে এমন বিরল কিছু সাপ রয়েছে যেগুলো চিনে পাওয়া যায় না। এই ভিডিয়ো ভাইরাল হতেই দেখা গেছে স্বচ্ছ ব্যাগে করে নানান রঙের-বর্ণের সাপগুলো নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।

তবে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে কি না তা এখনও জানায়নি কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু নিয়ম ভঙ্গ করে থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তাঁরা। চিনের আইন রয়েছে যে, দেশের নয় এমন কোনো পশুপাখি আনতে পারবেন না। কেউ এই আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম