দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:  মানুষ যে কী করতে পারে, তা মাঝে মাঝেই নতুন করে বুঝিয়ে দেয় কিছু অবিশ্বাস্য ঘটনা। তবে দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টানা এটা শুনলে অনেকেই ভাববেন এটা কি আদৌ সম্ভব? কিন্তু মিশরের এক ব্যক্তি সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন।

মিশরের এল ঘারদাকা শহরে এমন এক কাণ্ড ঘটেছে, যা শুনে অনেকেরই চা খেতে খেতে কাপে ঝাঁকুনি লেগে যেতে পারে। আশরাফ মাহরুস সুলাইমান নামের এক ব্যক্তি দাঁত দিয়ে টেনে নিয়ে গেলেন একটি বিশাল জাহাজ যার ওজন প্রায় ৭২০.৩৩২ মেট্রিক টন। হ্যাঁ, ঠিকই পড়ছেন, হাত দিয়ে নয়, মেশিন দিয়ে নয়, একেবারে নিজের দাঁত দিয়ে! এই অবিশ্বাস্য কীর্তিটি ঘটেছে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর এবং এটি এখন বিশ্বের সবচেয়ে ভারী জাহাজ দাঁত দিয়ে টানার রেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে Guinness World Records এর তরফে। জানা গিয়েছে, এটি ছিল আশরাফের ব্যক্তিগত লক্ষ্য। অর্থাৎ, তিনি ভাবলেন আজ একটু আলাদা কিছু করি, আর তারপরই সরাসরি জাহাজ টানার প্ল্যান! ৭২০ টন মানে কতটা ভারী তা একটু বুঝতে হলে ভাবুন এটা কয়েকশো গাড়ির ওজন একসাথে। আর সেই জিনিসটা কেউ দাঁত দিয়ে টানছে, এটা কল্পনাও করা কঠিন। এই ধরনের রেকর্ড করার জন্য ন্যূনতম বয়স ১৬ বছর হতে হয়। তবে শুধু বয়স হলেই তো হয় না, এমন দাঁত আর মানসিক জোরও দরকার যা দেখে ডেন্টিস্টরাও হয়তো একটু অবাক হবেন।

আরও পড়ুন: ফের খড়্গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ 

এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। একজন লিখেছেন, “মানুষের শক্তির কোনও সীমা নেই!” আরেকজন মজা করে বলেন, “এবার থেকে দাঁত দিয়ে বোতল খোলার আগে দুবার ভাবতে হবে।”এই ঘটনা আবারও প্রমাণ করল মানুষের ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবও সম্ভব। তবে একটা কথা ঠিক, আমরা সবাই বাড়িতে বসে এই এক্সপেরিমেন্টটা ট্রাই না করলেই ভালো।

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর