ফের খড়্গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: ফের খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু। আজ, শনিবার সকালে খড়্গপুর আইআইটির অটল বিহারি বাজপেয়ী হলের নিচ থেকে ওই পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম জয়বীর সিং দড়িয়া (২১)। বাড়ি গুজরাতের আমেদাবাদের বোপাল থানা এলাকায়। তিনি আইআইটিতে ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশে খবর দেওয়া হয়েছে। এই নিয়ে গত ১৬ মাসে ৮ জন গবেষক পডুয়ার মৃত্যু হয়েছে খড়্গপুর আইআইটিতে। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পডুন: ভোটার তালিকায় নাম নেই, ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন পরিবারের

কেন এই কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা বারবার ঘটছে? প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞমহলে। এর আগেও খড়্গপুর আইআইটিতে একাধিক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়েছে। কখনও পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হস্টেল থেকে। কিন্তু সেই ঘটনাগুলির তদন্ত কতদূর তা জানা যায়নি। তার মাঝেই ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসে নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, জয়বীর সিং দড়িয়া নামের ওই পড়ুয়ার আজ, শনিবার থেকেই সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগেই মৃতদেহ উদ্ধার হয়েছে। অতিরিক্ত পড়াশুনার চাপেই কী এই পরিণতি? পুলিশ তদন্ত করে দেখছে। সূত্রের খবর, ওই পডুয়া আইআইটির আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করে থাকেত পারে। গতকাল, শুক্রবার বাড়ির লোকেদের সঙ্গে কথা হয়েছিল জয়বীরের।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী