পুলিশের চোখে ধুলো দিয়ে ‘স্পাইডার ম্যানের’ মতোই আদালত থেকে চম্পট আসামীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রিল নয় রিয়েল। পর্দার স্পাইডার ম্যানের (মাঁকড়সা পুরুষ) মতোই নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে চম্পট দিলেন এক আসামী। স্পাইডার ম্যান চোখের পলকে উঁচু বাড়ি থেকে ঝুলে-ঝুলে নিচে নেমে তার পর লক্ষ্যে পৌঁছত, ঠিক সেই ভাবেই ওই আসামী  আদালত ভবনের উঁচু তল থেকে পাইপ বেয়ে নিচে নেমে পাঁচিল থেকে ঝাঁপ দিয়ে চোখের নিমিষেই কর্পূরের মতো উবে গিয়েছেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সঙ্গে আদালতের নিরাপত্তা ব্যবস্থা ফের একবার প্রশ্নের মুখে পড়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের জেপ্পের আদালতে। চুরি এবং অন্যের বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল ওনোশানা থান্ডো সাদিকী নামে এক আসামীকে। যখন মামলার শুনানি চলছিল ঠিক তখনই পুলিশের  অসাবধানতার সুযোগ নিয়ে দরজা দিয়ে চুপিচুপি এজলাস কক্ষের বাইরে বেরিয়ে যায় সাদিকী। তার পরে সোজা আদালতের ছাদে পৌঁছে যায়। সেখান থেকে ‘স্পাইডার ম্যানের’ মতোই পাইপ বেয়ে মসৃণভাবে নিচের দিকে নামতে থাকে। পাঁচিলের উপরে নেমে তার পর এক লাফে নিচে পড়ে সোজা দৌড় লাগিয়ে চোখের পলকে উধাও হয়ে যায়।

সাদিকীর ওই পালানোর দৃশ্য সিসি ক্যামেরায় বন্দি হয়েছে এবং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তা নিয়েই রসিকতায় মেতেছেন নেটা নাগরিকরা। এক নেটা নাগরিক লিখেছেন, ‘আসামী কীভাবে চুরির পরে চম্পট দিতেন, আদালতকেই তার লাইভ ডেমো দেখিয়ে দিল।’ আর এক নেটা নাগরিক পুলিশকে বিঁধে প্রশ্ন তুলেছেন, ‘যার বিরুদ্ধে একাধিক অপরাধের অবিযোগ রয়েছে তাকে হাতকড়া ছাড়া কীভাবে আদালতে হাজির করল পুলিশ?’ সমালোচনার মুখে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাদিকী যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে দ্রুতই গ্রেফতার করা হবে।’

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু