এই মুহূর্তে

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক : ফের সেই মিনিয়াপলিস। রাম প্রশাসনের অভিবাসন দপ্তরের অফিসারের গুলিতে মৃত্যু হল আরও এক মার্কিন নাগরিকের। নিহতের নাম অ্যালেক্স প্রেটি (৩৭)। মৃত ব্যক্তিকে শনাক্ত করেছেন তার বাবা-মা।

একটি ভিডিওতে দেখা গেছে, অভিবাসন দপ্তরের সদস্যরা প্রীতি এবং অন্যান্য বিক্ষোভকারীদের দিকে লঙ্কার গুঁড়ো ছুঁড়ছিল। সেই সময় প্রীতি তাদের আটকানোর চেষ্টা করে। পাশাপাশি বিক্ষোভকারীদের সাহায্য করতে দেখা যায়। সেই সময় আইসিই সদস্যরা প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। পরে ওই অবস্থাতেই তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকেন প্রেটি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে মিনিয়াপোলিসের পুলিশ প্রধান ব্রায়ান ওহারা জানান, অ্যালেক্সের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অ্যালেক্স প্রেটির হাতে অস্ত্র ছিল। তাকে নিরস্ত্র করতে চাইলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। তারপরেই আত্মরক্ষার্থে তার ওপর গুলি চালানো হয়। অন্যদিকে হোয়াইট হাউজের এক সিনিয়র সদস্য প্রেটিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের ঘটনা শুধুমাত্র অভিবাসন দমন করার বিষয় নয়। এটি আমাদের দেশের মানুষের বিরুদ্ধে বর্বরতা।’ মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে কটাক্ষ করে বলেছেন, কত মানুষের মৃত্যু হলে এই অভিবাসনের ঘটনা বন্ধ হবে? এই ধরনের ঘটনার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ চলেছে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি আইসিই-র কর্তার গুলিতে  রেনি নিকোল গুড নামে এক যুবতীর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে অভিযুক্ত আধিকারিকের পক্ষে সওয়াল করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিনের ঘটনাকেও সমর্থন করেছেন ট্রাম্প। অভিবাসন দফতরকে সমর্থন করে তিনি বলেছেন, মিনেসোটায় তাঁরা নিজেদের কাজ করছেন। তাতে যেন কোনও রকম বাধা না-দেওয়া হয়।

মিনেসোটার ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালজ বলেছেন, যাঁরা মনে করে আমরা মূল্যবোধ ত্যাগ করতে প্ররোচিত করতে পারে। তারা ভুল। আমরা শান্তি বজায় রাখব। প্রতিবেশীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করব। দখলদারিত্বের অবসান দেখতে পাব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালীতে ইরানের রেভিলিউশনারি গার্ডের সামরিক মহড়া শুরু, বাড়ছে উত্তেজনা

সাত পাকিস্তানি সেনাকে বন্দি করল বালুচ লিবারেশন আর্মি, ইসলামাবাদকে ৭ দিনের চরমসীমা

দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার

উত্তর কোরিয়ার মসনদে কিমের মেয়ে, ভাই-বোনের সংঘাত নিয়ে তুঙ্গে জল্পনা

জুতো থেকে অন্তর্বাস সবই গায়েব, রহস্যময় চুরির নেপথ্যে ‘বিড়াল চোর’

‘পরিচয়পত্র দেখান’, পাক সেনা প্রধান আসিম মুনিরের পথ রুখলেন নিরাপত্তা রক্ষীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ