ইলন মাস্ককে টপকে বিশ্বের তৃতীয় সেরা ধনী জুকারবার্গ

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতে ব্যবসার জন্য পা রাখার আগেই বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক। টেসলা সিইও মাস্ককে টপকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসাবে উঠে এলেন মার্ক জুকারবার্গ। ২০২০ সালের পর এই প্রথম মাস্ককে টপকে গেলেন মেটা সিইও জুকারবার্গ। ব্লুমবার্গ বিলোনিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন জুকারবার্গ।

চলতি বছর মোটেই ভালো যাচ্ছে না মাস্কের। জানা গিয়েছে, চলতি বছর টেসলা সিইও’র ব্যক্তিগত সম্পদ কমেছে ৪৮.৪ বিলিয়ান ডলার বা ৪ হাজার ৮৪০ কোটি ডলার। মাস্কের সংস্থা টেসলার শেয়ারদর কমেছে ৩৪ শতাংশ। বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়া ও জার্মানিতে উৎপাদনে সমস্যা দেখা দেওয়ায় টেসলার শেয়ারের দাম কমেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০-তে টেসলার অবস্থান সবচেয়ে খারাপ।

ইতিমধ্যে ভারতে কারখানা তৈরির ব্যাপারে জমি খুঁজতে শুরু করেছে টেসলার প্রতিনিধিরা। খুব তাড়াতাড়ি টেসলার একটি প্রতিনিধি দলের ভারতে আসার কথা রয়েছে। জানা যাচ্ছে, আগামী বছরের মধ্যেই কারখানা তৈরির কাজ শুরু হয়ে যাবে। এই প্রেক্ষাপটে টেসলার কর্নধারের সম্পত্তি কমে যাওয়া ভালো বার্তা বহন করছে না বলে অভিমত ওয়াকিবহাল মহলের।

তবে মাস্কের সম্পত্তি কমে গেলেও অন্যদিকে ফেসবুকের কর্নধার মার্ক জুকারবার্গের সম্পত্তি অনেকটাই বেড়েছে। চলতি বছর মার্ক জুকারবার্গের সম্পত্তি বেড়েছে ৫৮.৯ বিলিয়ান অর্থাৎ ৫ হাজার ৮৯০ কোটি টাকা। চলতি বছর এআই নিয়ে বিভিন্ন উদ্যোগের কারণে মেটার শেয়ার বেড়েছে ৪৯ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্সে পঞ্চম স্থানে রয়েছে ফেসবুক।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ