অজগরের ভয় দেখিয়ে প্রকাশ্যে তেল চুরি, ভয়ঙ্কর চোর ধরতে আসরে মার্কিন গোয়েন্দারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্যে দেদার লুটপাট চলল মার্কিন মুলুকে। অস্ত্র নয়, সাপ দেখিয়ে সর্বস্ব লুটল ডাকাত দল। ঘটনাটি ঘটেছে টেনিসি অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টির একটি পেট্রল পাম্পে।চার জন ডাকাত দল গ্রাহক সেজে পেট্রোল পাম্পের ভেতরে প্রবেশ করে।এরপর কাউন্টারে দুটি বড় অজগর রাখেন।এতে ক্যাশিয়ারের মনোযোগ চলে যায় অজগরের দিকে।এই ফাঁকে ৪০০ ডলারের তেল (সিবিডি)চুরি করেন তাঁরা।ইতিমধ্যেই ডাকাত ধরতে ময়দানে নেমেছে মার্কিন পুলিশ।

ওই পেট্রল পাম্পের থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন মহিলা ও একজন পুরুষ দোকানে ক্যাশিয়ারের সঙ্গে কথা বলছেন।পুরুষটি দুই হাতে একটি ছোট আকারের অজগর সাপ ধরে আছেন। ‘বল পাইথন’ প্রজাতির অজগর সাপটি তাঁর দুই হাতের তালুতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সঙ্গে থাকা মহিলা সেটির গায়ে একটু পরপর হাত বুলিয়ে দিচ্ছেন। কথা বার্তার একপর্যায়ে পুরুষটি তাঁর হাতে থাকা সাপটি কাউন্টারে নামিয়ে রাখেন এবং সঙ্গে থাকা মহিলাটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। যতক্ষণে কাউন্টারে থাকা কর্মীদের মনোযোগ সরছিল ততক্ষণে তেল চুরি করে নিয়েছেন তারা।

মার্কিন পুলিশ জানিয়েছে, সন্দেহভোজন চারজনের মধ্যে দুজন মহিলা ও দুজন পুরুষ, তারা সবাই কৃষ্ণাঙ্গ। তাঁরা ৪ মার্চ ওই দোকান থেকে একটি কালো রংয়ের গাড়িতে চড়ে বেরিয়ে যান। যাওয়ার আগে তারা ৪০০ মার্কিন ডলারের সিবিডি চুরি করে নিয়ে যান। ভাল করে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তি দেওয়া হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারা ভিনদেশী। কোথাকার বাসিন্দা তারা তা নিয়ে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের