কুখ্যাত মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে উত্তাল মেক্সিকো, নিহত ২৫ জন ন্যাশনাল গার্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকা, কানাডার সঙ্গে চলতি বছর ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ৷ আর কয়েকমাস পরেই শুরু হবে খেলা। তার মধ্যেই উত্তাল হয়ে উঠেছে মেক্সিকো। প্রশ্ন উঠছে আদৌ কি বিশ্বকাপের ম্যাচে আয়োজন করতে পারবে মেক্সিকো ? এই প্রশ্ন তুলেছে মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কেরভান্তেস-এর মৃত্যু ৷ কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর পর  দেশজুড়ে শুরু  হয়েছে ভয়াবহ সহিংসতা। তাতেই মেক্সিকোর  ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছে। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এল মেনচোকে হত্যার পর দেশের ৩২টি রাজ্যের মধ্যে  প্রায়  ২০টি রাজ্যেই সহিংসতা শুরু হয়েছে। রবিবার(২২ ফেব্রুয়ারি) মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার কিছুক্ষণ পরই হেফাজতে থাকা অবস্থায়  মৃত্যু হয়  এল মেনচো। কুখ্যাত এই মাদক কারবারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মেক্সিকোজুড়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের পশ্চিমাঞ্চলে ২ হাজার ৫০০ জন  অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,  রবিবার  থেকে মোট ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। 

এই অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এল মেনচোর মৃত্যুর পর দেশটির অন্তত আটটি প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। সিজেএনজি সদস্যরা বিভিন্ন শহরে গাড়িতে আগুন দেয়, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অর্ধডজনের বেশি শহরে অগ্নিসংযোগ ও অবরোধের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওনের কিছু এলাকায় মার্কিন নাগরিকদের সতর্কতা জারি করেছে।

টলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠল বৃদ্ধা

করম পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান