অব্য়াহত টুইটারে কর্মীছাঁটাই, মার্কেটিং- বিজ্ঞাপন দফতর লোকশূন্য

বিগত এক বছরে চার হাজার কর্মী ছাঁটাই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কর্মী ছাঁটাই অব্যাহত টুইটারে। এবার কাজ হারালেন সংস্থার বিজ্ঞাপন দফতরের কর্মীরা। গত মাসে এক দফা কর্মী ছাঁটাই করেছিলেন টুইটার কর্তা। দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ে মার্কেটিং এবং বিজ্ঞাপন দফতর কার্যত লোকশূন্য। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত মাসের টুইটার মার্কেটিং এবং অ্য়াডভার্টাইজিং বিভাগ থেকে এক ধাক্কায় ৮০০ কর্মীকে ছাঁটাই করে। সে দফায় যাদের চাকরি যায়নি, তারা নিশ্চিত ছিল আজ বা কাল তারাও বলি হবে। তাদের সেই আশঙ্কা সত্যি হল। টুইটার কর্তা ইতোমধ্য়ে ভারতে তাদের তিনটি অফিসের মধ্যে দুইটি অফিস বন্ধ করে দেয়। দুটি অফিসের একটি ছিল দিল্লিতে, দ্বিতীয়টি মুম্বইতে। বেঙ্গালুরু অফিস খোলা রাখা হয়েছে। বেঙ্গালুরুর অফিসের কর্মীরা সকলেই ইঞ্জিনিয়ার। আর দিল্লি এবং মুম্বই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই মনে করছে, দিল্লি ও মুম্বই অফিস বিক্রি করতে পারেন টুইটার কর্তা। গত এক বছরে টুইটার ছাঁটাই করে প্রায় চার হাজার কর্মী। কর্মী ছাঁটাইয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে টুইটারকর্তা বলেন, খরচ-খরচায় লাগাম টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, এখনও যাদের চাকরি যায়নি, তারা সেই অর্থে ভাগ্যবান। ভাগ্য যে কোনও সময় বদলে যেতে পারে।

টুইটার অধিগ্রহণের পর অবশ্য এলন জানিয়েছিলেন, তিনি সংস্থার একজনও কর্মীকে ছাঁটাই করবে না। সেই আশ্বাস যে মুখের কথা ছিল, সেটা স্পষ্ট। 

আরও পড়ুন অফিসের তথ্য ফাঁস করলেই ছাঁটাই: কর্মীদের এলন

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই