২৬/১১-র ধাঁচে সোমালিয়ার হোটেলে জঙ্গি হানা, মৃত ১১

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত সোমালিয়ার রাজধানী মোগাদিশু। শুক্রবার রাতে শহরটির একটি হোটেলে হামলা চালায় জঙ্গিরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের জঙ্গি হামলায় রক্তাক্ত সোমালিয়ার রাজধানী মোগাদিশু। মুম্বইয়ের ২৬/১১-র ধাঁচে হামলা চালানো হয়। শুক্রবার রাতে শহরটির একটি হোটেলে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। হামলার দায় স্বীকার করেছে পশ্চিম আফ্রিকায় আল কায়দার (Al-Qaeda) সহযোগী জঙ্গি সংগঠন আল শাবাব। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মহামুদ। জানা গিয়েছে, প্রায় ১১ ঘণ্টা লড়াইয়ের পর সব জঙ্গিকে খতম করতে সমর্থ হয়েছে সোমালিয়ার সেনাবাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৬/১১-র মুম্বই হামলার ধাঁচেই শুক্রবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন অনেকেই। সোমালি পুলিশের মেজর হাসান দাহির এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে এখনও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। হামলায় মোগাদিশুর গোয়েন্দা প্রধান মুহদিন মহামেদও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার দায় স্বীকার করেছে সোমালিয়ার সবথেকে বড় জঙ্গিগোষ্ঠী আল শাবাব (Al Shabab)।

তাৎপর্যপূর্ণ ভাবে, গত রবিবার সোমালিয়ায় মার্কিন বিমান হানায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিশুর হোটেলে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি বলে মনে করছে বিশ্লেষকদের একাংশ। ইসলামিক জঙ্গি সংগঠন আল শাবাবকে রুখতে সে দেশের সরকারের আবেদনে গত মে মাসে সোমালিয়ায় ফৌজ পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেও একাধিকবার সোমালিয়ায় হামলা চালিয়েছে আল শাবাব।

বাংলায় কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস দিল হওয়া অফিস

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট