মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের ডঙ্কা, ছেলের বিয়ে পিছোতে চান নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। একদিকে গাজা অন্যদিকে লেবানন ও ইরানকে ঘিরে ইজরায়েলের দ্বন্দ্ব ক্রমশ জটিল হচ্ছে। এমতাবস্থায় ছেলের বিয়ে দিতে ভয় পাচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তাজনিত উদ্বেগে ভুগছেন তিনি। আর তাই এখনই ছেলের বিয়ে আয়োজন করতে চাইছেন না।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে,গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে পড়েছে নেতানিয়াহু। তাই ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান তিনি।ছেলের বিয়ে ঠিক হয়ে আছে। দিনক্ষণও সব রেডি। ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে আগামী ২৬ নভেম্বর উত্তর তেল আবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তবে এত তাড়াহুড়ো করতে চান না নেতানিয়াহু। ঝুঁকি নিয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি রয়েছে। তাই বিয়ের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে এই নিয়ে আর বিস্তারিত কিছু জানায় নি নেতানিয়াহু।

আরও পড়ুন : ‘আয়ু বেশি দিন নয়’, হিজবুল্লাহর নতুন প্রধানকে খতমের হুমকি ইজরায়েলের

চলতি বছরের গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তাঁর বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়। তবে বেডরুমে প্রবেশ করতে পারে নি এই ড্রোন। কেননা শক্তিশালি কাঁচ ও অনান্য সুরক্ষা ব্যবস্থা দিয়ে ঘেরা নেতানিয়াহুর বাসভবন। তাই হিজবুল্লাহর শক্তিশালী ড্রোনও কোন কাজে আসে নি। তবে কিছু সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। জানালার কাঁচ ফেটে কাঁচের টুকরো পাশের সুইমিং পুল ও বারান্দায় গিয়ে পড়েছিল। এরপর থেকে আর কোন ঝুঁকি নিতে চাইছেন না নেতানিয়াহু। তাঁর বাসভবনের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন : ইজরায়েলকে জব্দ করতে সামরিক বাজেট ৩ গুন বাড়াচ্ছে ইরান

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম