আদিবাসী নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার তপনে, ‘আত্মহত্যা নয়’ অভিযোগ স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতে গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে ছিল বিয়ের নিমন্ত্রণ। বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে সপরিবারে সেখানে হাজির ছিল এক কিশোরী। বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর রাত বারোটার পর থেকে ওই কিশোরীকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সারারাত ধরে খোঁজাখুঁজি চালিয়েও কিশোরীকে খুঁজে পাননি তাঁর পরিবারের সদস্যরা। পরদিন সকালেও মেয়ের হদিশ না মেলায় পুলিশের কাছে একটি নিঁখোজ ডায়েরি(Missing Diary) করার কথাও ভাবেন পরিবারের সদস্যরা। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে এল দুঃসংবাদ(Bad News)। পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে(Girl Death)। গাছ থেকে উদ্ধার করা হয়েছে কিশোরীর ঝুলন্ত দেহ(Hanging Deadbody)।

আরও পড়ুনঃ ওন্দা সমবায় সমিতির নির্বাচনে বাজিমাত তৃণমূলের, বিপুল জয়ে সবুজ ঝড় এলাকা জুড়ে

দক্ষিণ দিনাজপুরের(Dakshin Dinajpur District) তপন ব্লকের আজমতপুর পঞ্চায়েতের বাসুরিয়া তেলিপাড়ার বাসিন্দা ওই নাবালিকা। মৃতদেহের পাশে উদ্ধার হয়েছে নাবালিকার মোবাইলও। আপাতদৃষ্টিতে এই ঘটনা আত্মহত্যা বলে মনে হলেও স্থানীয়দের অনুমান ওই নাবালিকাকে ধর্ষণ করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই তাঁকে মেরে ফেলা হয়েছে এবং বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য তাঁর গলায় ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

আদিবাসী নাবালিকার মৃত্যুর পিছনে আসল কারণ কি তা খতিয়ে দেখছে স্থানীয় তপন থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলেই তরুণীর মৃত্যুরহস্যের জট কাটবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া তরুণীর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া তাঁর মোবাইলের যাবতীয় তথ্য যাচাই করে দেখা হবে তাতে সন্দেহজনক কোনো প্রমাণ মেলে কিনা। এলাকাবাসীদের দাবি, বিয়েবাড়িতে ওই তরুণীর আচরণে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। কিন্তু আচমকা কেন তাঁর এই করুণ পরিণতি তা বোঝা যাচ্ছে না। তবে এই ঘটনার পিছনে অন্য কারোর হাত রয়েছে বলেও জানান তাঁরা।

আরও পড়ুনঃ পড়ুয়াদের মোবাইল কেনার টাকা পড়ল অন্য অ্যাকাউন্টে, তদন্তে চণ্ডীপুর পুলিশ

ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে আদিবাসী নাবালিকার পরিবারে। নিষ্পাপ কিশোরীর এহেন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। স্থানীয় পুলিশের বক্তব্য, রিপোর্ট আসার পরেই সবটা পরিষ্কার হবে। এই মৃত্যুর পিছনে খুন বা ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

হুগলির বলাগড়ে তালশাঁসের শতাব্দী প্রাচীন মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে আগ্রহী নন শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী