পড়ুয়াদের মোবাইল কেনার টাকা পড়ল অন্য অ্যাকাউন্টে, তদন্তে চণ্ডীপুর পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে তৃণমূল কংগ্রেস(TMC) ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাব্যবস্থায় ঘটে গিয়েছে আমূল পরিবর্তন। শুধু বিদ্যালয়ে হাজির থাকলেই একাধিক সুবিধা পাবেন পড়ুয়ারা। শুরুতেই বিনামূল্যে ছাত্রছাত্রীদের সাইকেল প্রদানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘সবুজ সাথী’ প্রকল্প(Sobuj Sathi Project)। এমনকি উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ট্যাব অথবা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার(East Medinipur District) চণ্ডীপুরে(Chandipur Incident) দুটি স্কুলের মোট ২৬ জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা পড়ার বদলে অন্য জনের অ্যাকাউন্টে সেই টাকা ঢোকায় সমস্যায় পড়েছেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ গুলি চালিয়ে পলাতক আততায়ীরা, ক্রেতার বদলে মৃত্যু হল ব্যবসায়ীর

এই সমস্যার জেরে মুরাদপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ ও দিবাকরপুর হাইস্কুলের পক্ষ থেকে চণ্ডীপুর থানায় পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেন পড়ুয়াদের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকল তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। অ্যাকাউন্ট বদলের ঘটনার নেপথ্যে সাইবার জালিয়াতির গন্ধ পাচ্ছেন উভয় স্কুল কর্তৃপক্ষই।

আরও পড়ুনঃ ওন্দা সমবায় সমিতির নির্বাচনে বাজিমাত তৃণমূলের, বিপুল জয়ে সবুজ ঝড় এলাকা জুড়ে

মুরাদপুর হাইস্কুলের ১১ জন ছাত্রছাত্রীর মোবাইল কেনার ১০ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার মিত্র। একই কারণে অভিযোগ জানিয়েছেন দিবাকরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দনকুমার বেরা। তাঁর স্কুলেও ১৫ জন ছাত্রছাত্রী ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ১০ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চণ্ডীপুর থানার পুলিশ। ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর জন্য প্রথমে তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনার পিছনে সাইবার জালিয়াতি রয়েছে নাকি প্রযুক্তিগত ক্রুটি তা প্রাথমিক তদন্তে জানা সম্ভব হয়নি। তবে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব