আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিষধর কোবরার সঙ্গে মজা করতে গিয়ে ছোবল খেলেন সাপুড়ে, তার পর….

নিজস্ব প্রতিনিধি: কি সাংঘাতিক! বিষধর সাপের সঙ্গে প্র্যাঙ্ক। এরপর কি ঘটল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যে মানুষ যে কতদূর যেতে পারে, তা আবারও প্রমাণ করল ভিডিও। বর্তমানে রিল, ব্লগিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে প্র্যাঙ্ক ভিডিও। অর্থাৎ যেটা ‘No scripted’। এবার সাপের সঙ্গে প্র্যাঙ্ক খেলতে গিয়ে বলি হল যুবক। এমন কী, যুবকটি নাকি সর্প প্রেমিক। চমকপ্রদ ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের ঝাঁসিতে লাহচুড়া থানা এলাকার শাহপুরা গ্রামে। তথ্য অনুযায়ী, ঝাঁসির লক্ষ্মণপুরা গ্রামে থাকতেন ৩৫ বছরের সন্তোষ সাপেরা। এলাকায় সাপ ধরেই তাঁর রোজগার।  সাপ ধরেই তার জীবন কাটত। গতকাল মঙ্গলবার তিনি একটি কোবরা সাপ ধরেছিলেন। এই বিষধর সাপটিকে ধরার জন্য সবাই তাঁর অনেক প্রশংসাও করেছিলেন।

এরপর সন্তোষ সাপটিকে বাড়িতে নিয়ে যায়। এরপর সাপটির দাঁত তুলে বিষ ফেলে দেওয়ার চেষ্টা করেন সন্তোষ। তখনই কোবরা সাপটি তাঁকে ছোবল দেয়। কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে যান। এরপর ঘটনাস্থলে এসে গ্রামের লোকজন তাঁকে অ্যাম্বুলেন্সে করে মৌরানীপুর সিএইচসিতে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা সন্তোষকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর পর সামনে এসেছে সন্তোষের ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, সন্তোষ মন্দিরে সাপটিকে প্রকাশ্যে ছেড়ে দেয়। এবং তার সঙ্গে খেলতে শুরু করে। এক মহিলা সন্তোষকে একাধিকবার কোবরার সঙ্গে খেলা করতে না করলে তিনি শোনেননি। এরপর সন্তোষ কোবরাটির পাশে বসে। আর খেলার ছলে সাপটি তার হাতে কামড়ালে সন্তোষ সাপের ফণাকে আদর করতে শুরু করে। এর পরে সাপটিকে একটি পাত্রে তালাবদ্ধ করে রাখে সন্তোষ। এরপর সাপটির বিষ তোলার চেষ্টা করলে ছোবল দেয়।

এ বিষয়ে, গ্রামের একজন বাসিন্দা বলেছেন, ‘এদিন সন্তোষ সকাল ৭ টায় সাপটিকে ধরে লক্ষ্মণপুরায় নিয়ে যান, যেখানে বিষ বের করার সময় তাকে সাপ কামড়ে দেয়। খবর পেয়ে আমরা সবাই এসে অ্যাম্বুলেন্স ডেকে পুলিশকেও খবর দেই। সন্তোষকে মৌরানিপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সন্তোষ মন্দিরে থাকতেন, তিনি একজন সর্পপ্রেমিক, কেউ জানত না সে কোথা থেকে এসেছে’। সুতরাং যে সাপের প্রেমেই সারাদিন লেগে থাকতো সন্তোষ সেই সাপের কাছেই প্রাণ গেল সন্তোষের। বর্তমানে পুলিশ লাশটি হেফাজতে নিয়ে পঞ্চনামা পূরণ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, আফ্রিকান ছাত্রের প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ