চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের বালুচিস্তানে ১১ জনকে গুলিতে ঝাঁঝরা করল জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্কঃ ফের পাকিস্তানে জঙ্গি হামলা। এবার বালুচিস্তানে চলন্ত বাসের ওপর হামলা চালাল অজ্ঞাত পরিচয় জঙ্গিরা। এই ঘটনায় প্রাণ হারিয়েছে ৯ জন বাসযাত্রী সহ ১১ জন। এই হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছে বালুচিস্তানের পুলিশ কর্মকর্তারা।

তারা  জানিয়েছে, শুক্রবার সশস্ত্র জঙ্গিরা নোশকি জেলার মহাসড়কে একটি বাস থামায়। তারপর কপালে বন্দুক রেখে নয়জনকে  অপহরণ করে। পরে ওই নয়জনের মৃতদেহ একটি সেতুর কাছে কাছের পার্বত্য এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয়। পুলিশ কর্মকর্তারা  জানান,’বাসটি কোয়েটা থেকে তাফতান যাওয়ার পথে সশস্ত্র জঙ্গিরা প্রথমে গাড়িটিকে থামায়। তারপরই হয় এই হত্যাকাণ্ড।‘

অন্যদিকে  একই মহাসড়কে একটি গাড়িকে লক্ষ্য করে আচমকাই চলে গুলি। আর তাতে দুজন প্রাণ হারান এবং আহত হয়েছেন ২ জন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর  বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বলেছেন, ‘নোশকি মহাসড়কে ১১ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শীঘ্রই খুঁজে বের করা হবে। তাদের জন্যই বেলুচিস্তানের শান্তি বিঘ্নিত হচ্ছে।‘ এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ঘটনার নিন্দা করে বলেছেন,’ সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। কারা এমন হত্যাকাণ্ড চালাল তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।‘ হামলা প্রসঙ্গে সরব হয়েছে  বেলুচিস্তান লিবারেশন আর্মি। তারা  দাবি করেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাচ শহর, গোয়াদর বন্দর ও তুরবতের একটি নৌঘাঁটিতে তিনটি বড় ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে জঙ্গিরা। এই সকল ঘটনার পরেই ফের চলন্ত বাসের ওপর হামলার ঘটনা ঘটে। আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ