ট্রাম্পের মুখ দর্শন করতে চান না, রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন না মোদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রপুঞ্জের অধিবেশন। সেই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জায়গায় সেখানে হাজির থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন। সেইসময় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। কিন্তু ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক অরোপের কারণে দুই দেশের সম্পর্কে দূরত্ব বাড়তে শুরু করে।রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে। এরপর, ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত একটি উচ্চ-স্তরের সভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রথম বক্তা হিসেবে উপস্থিত থাকবে ব্রাজিল। এরপর আমেরিকা সাধারণ পরিষদে ভাষণ দেবে।জানা গিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে এটিই হবে তাঁর প্রথমবারের মতো রাষ্ট্রপুঞ্জে ভাষণ।

ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। কিন্তু এই অধিবেশনে হাজির থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। জুলাই মাসে প্রকাশিত বক্তাদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। ২৬ সেপ্টেম্বর তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু এই সেই তালিকা সংশোধন করা হচ্ছে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী আমেরিকায় যাবেন না। তাঁর জায়গায় ওই অধিবেশনে অংশ নেবেন বিদেশমন্ত্রী। জানা গিয়েছে, চিন, পাকিস্তান, বাংলাদেশ এবং ইজরায়েলের রাষ্ট্রপ্রধানরা ২৬ সেপ্টেম্বর এই অধিবেশনে ভাষণ দেবেন। তবে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর থেকে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে কিছুটা হলেও চিড় ধরেছে। অনেকেই মনে করছেন, ট্রাম্পের মুখোমুখি হতে চাইছেন না।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?