আজ সন্ধ্যায় মোদির ভাষণ শোনার অপেক্ষায় বিশ্ব

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায় জাতিসঙ্ঘের ৭৬ তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  কাবুলে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দিতে চলেছেন নমো। প্রধানমন্ত্রী কী বলে, তা শোনার অপেক্ষায় যেমন দিল্লি, অপেক্ষায় পাকিস্তান-সহ গোটা বিশ্ব। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, মোদির ভাষণে বিশ্বের করোনা পরিস্থিত যেমন গুরুত্ব পাবে, গুরুত্ব পাবে সন্ত্রাসবাদ। পাকিস্তানকে বাক্যবাণে বিদ্ধ করবে বলে নিশ্চিত আন্তর্জাতিক মহলের একাংশ। ক্ষেত্র প্রস্তুত। সৌজন্যে জাতিসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দূবে।   

আন্তর্জাতিক দুনিয়ায় সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শনিবারের ভাষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। ইতোমধ্যে দুই বন্ধু রাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে বৃহস্পতিবার মধ্যরাতে (ভারতীয় সময়) বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রায় চব্বিশ ঘন্টা পরেই অর্থাৎ শুক্রবার মধ্যরাতে বসেছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্দেশীয় অক্ষ কোয়াডের বৈঠক।

সাউথ ব্লকের লক্ষ্য শুধু পাকিস্তান নয়, লক্ষ্য চিনও। নজরে রয়েছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই জাতিসঙ্ঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুরুর অপেক্ষায় গোটা বিশ্ব। 

বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে,  চিনকে চাপে রাখা ভারতেরও লক্ষ্য। কারণ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রবল বলশালী চিন, ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা একটি দেশ। তার দোসর পাকিস্তান। ধরে নেওয়া যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করবেন। শুরু হয়ে গিয়েছে মোদির ভাষণের কাউন্টডাউন।  

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প