মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, ‘রাখে হরি তো মারে কে?’ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় দুবার বিমান হামলার মুখে পড়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এক সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহসেন হেইদারি আলে কাসির।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি সেনা। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্য-সহ প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় গুরুতর আহত হয়ে তেহরানের একটি হাসপাতালে ভর্তি হন মোজতবা খামেনি।

ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহসেন হেইদারি আলে কাসিরের কথায়, ‘মার্কিন সেনারা জানতে পরেছিল তেহরানের হাসপাতালে চিকি‍ৎসাধীন মোজতবা। পরবর্তীতে ওই চিকিৎসাকেন্দ্রটিতেও বোমা হামলা চালায়। তাতে গোটা হাসপাতালই ধ্বংসস্তূপের আকার ধারণ করে। সেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান মোজতবা। ধ্বংসস্তুপের নিচ থেকে কোনওমতে বেঁচে ফেরেন। হামলার পরপরই তাকে এক অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয় এবং এরপর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি।’

কাসিরে আরও জানিয়েছেন, ‘নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিজের নাম ঘোষণার আগে মোজতবা নিজেও এ বিষয়ে কিছু জানতেন না। ৫৯টি ভোটের মধ্যে ৫০টি ভোট পেয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।’ বিমান হামলায় আহত হওয়ার পর তিনি বর্তমানে আত্মগোপনে আছেন বলে ধারণা করা হলেও, সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

 

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর