লিফটের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ, দশ মাসের কারাদণ্ড অভিযুক্তকে

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে দশ মাসের কারাদণ্ড দেওয়া হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে। জানা গিয়েছে, এই মহিলাকে লিফটের মধ্যে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

ধৃত ওই ব্যক্তির নাম সিঙ্গরাম পালিয়ানিয়েপন। মূল ঘটনাটি ঘটেছে ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর। নির্যাতিতা মহিলা যখন দোকান থেকে খাবার কিনছিলেন, তখন তাঁর সঙ্গে বিবাদের সূত্রপাত সিঙ্গরামের। এরপর যখন ওই মহিলা হাউজিং ব্লকের দিকে যাচ্ছিলেন, তখন তাঁকে অনুসরণ করেন সিঙ্গরাম। এরপর ওই মহিলা লিফটে উঠে গেলে সেও লিফটে উঠে যায়। সিঙ্গরাম ১৮ তলায় যাওয়ার জন্য লিফটের বোতাম টেপেন। কিন্তু মহিলা পাঁচ তলার যাওয়ার জন্য লিফটের বোতাম টেপার চেষ্টা করেন। তাতে বাধা দেয় সিঙ্গরাম। এরপর যতক্ষণ ধরে লিফট উঠতে থাকে, ততক্ষণ মহিলার শ্লীলতাহানি করতে থাকেন তিনি।

এখানেই শেষ নয়, লিফটটি যখন ১৮ তলায় পৌঁছোয় তখন সিঙ্গরাম ওই মহিলাকে লিফট থেকে নেমে যেতে বলে। কিন্তু তাতে রাজি না হওয়ায় ফের লিফটের মধ্যে উঠে বোতাম টিপে দেয় সিঙ্গরাম। এরপর লিফটকে ৮ তলায় নিয়ে যান তিনি। সেইসময়ও লাগাতার শ্লীলতাহানি করা হয় ওই মহিলাকে। এই ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়। পরে এই ঘটনায় তাঁর জামিনও হয়ে যায়। এখানেই শেষ নয়, এক মাস পর ফের একটি সাইকেলের দোকানে বিবাদে জ়ড়ান সিঙ্গরাম। সাইকেলের দোকানের মালিককে চেন দিয়ে মারধরও করেন তিনি। এরপরই দীর্ঘদিন ধরে আদালতে এই মামলার শুনানি হয়। সেই মামলাতেই দশ মাসের কারাদণ্ড দেওয়া হয় ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তিকে।

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের