করোনা টিকার ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া, ক্ষতিপূরণ চাইলেন ১০ হাজার নাগরিক

অন্যদিকে জানা যাচ্ছে ক্ষতিপূরণের দাবি ছাড়াও প্রায় ৭৯,০০০ এমন রিপোর্ট জমা পড়েছে যারা টিকা নেওয়ার পর একাধিক শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার টিকাকরণের পরই ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে শরীরে। ইতিমধ্যেই কয়েকজনের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়েছে যে তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এরপরেই ক্ষতিপূরণ চেয়ে অস্ট্রেলিয়া সরকারের দ্বারস্থ হয়েছেন সেই দেশের প্রায় ১০ হাজার মানুষ।

আসলে করোনা টিকাকরণের উপর জোর দিতে এবং দেশের মানুষের মনোবল বাড়াতে অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে করোনার টিকা অত্যন্ত নিরাপদ এবং এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সরকার তার নিজের দাবিকে আরও বেশি বিশ্বাসযোগ্য করতেই সেইসময় ঘোষনা করে যে, করোনার টিকা নেওয়ার পর যদি কারও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে তাকে ক্ষতিপূরণ দেবে অস্ট্রেলিয়া সরকার। আর সেই ঘোষণার জেরেই এবার বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই যে পরিমাণ ক্ষতিপূরণের দাবি সরকারের কাছে জমা পড়েছে তা মেটাতে সরকারি খাতে ৩৩০ কোটি টাকা খরচ হতে পারে। আর তা দেখেই কার্যত মাথায় হাত পড়েছে সরকার পক্ষের আধিকারিকদের।

সূত্রের খবর ইতিমধ্যেই সরকারের কাছে ১০ হাজার মানুষ ক্ষতিপূরণের দাবি জানিয়ে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এদের মধ্যে কেউ পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে নিজের চাকরি হারিয়েছেন, আবার কাউকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি প্রমাণ করতে পারলেই সরকারের তরফ থেকে ৫ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৭১ হাজার ৯৫০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আর তাতেই দেখা যাচ্ছে দেশবাসীর ক্ষতিপূরণের দাবি মেটাতে অস্ট্রেলিয়া সরকারকে কমপক্ষে ৫০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যার অর্থ ৩৩০ কোটি টাকা) খরচ করতে হবে।

অন্যদিকে জানা যাচ্ছে ক্ষতিপূরণের দাবি ছাড়াও প্রায় ৭৯,০০০ এমন রিপোর্ট জমা পড়েছে যারা টিকা নেওয়ার পর একাধিক শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশেরই হাত ফোলা, মাথা যন্ত্রণা, জ্বর এবং কাঁপুনির মত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে টিকা নেওয়ার পর।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের