কঙ্গোয় খনিতে ভয়াবহ ধসে মৃত প্রায় ২০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর খনিতে ভয়াবহ ধস। ধসের জেরে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছে আরও অনেকে। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

জানা গিয়েছে, কঙ্গোর রুবায়া কোল্টান খনিতে কাজ চলার সময় আচমকা ধস নামে। সম্প্রতি বর্ষার কারণে মাটি ভেজার থআকার কারণে ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। সূত্রের খবর, উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিমি উত্তর পশ্চিমে রয়েছে কোল্টান খনি। সেখানেই কাজ চলছিল। শুক্রবার রাত পর্যন্ত পাওয়া খবরে ২০০-র বেশি দেহ উদ্ধার হয়েছে। আরও অনেকেই চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খনির এক শ্রমিক জানিয়েছেন, ভিতরে অনেকে আটকে রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে।

কঙ্গোর রুবায়া কোল্টান খনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের ১৫ শতাংশ কোল্টান এই খনি থেকেই আসে। তাপ প্রতিরোধ করতে এই ধাতু ট্যানটালাম তৈরিতে কাজে লাগে। এই ট্যানটালাম বিভিন্ন ইলেক্ট্রনিক্স জিনিস তৈরি করতে কাজে লাগে। ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাতু। খনিতে বাকি যআঁরা আটকে রয়েছে, তাঁদের দ্রুত উদ্ধার করার কাজ চলছে। যুদ্ধকালিন তৎপরতায় উদ্ধারকারী দল কাজ করেছে। 

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে এই খনিটি AFC/M23 বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ, বিদ্রোহের তহবিল সংগ্রহের জন্য রুবায়ার সম্পদ লুঠ করছে তারা। এই অভিযানটি প্রতিবেশী রুয়ান্ডার সরকার দ্বারা সমর্থিত বলে অভিযোগ করা হয়েছে, তবে কিগালি এই অভিযোগ অস্বীকার করেছেন।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম