খামেইনি বিরোধী বিক্ষোভে রক্ত নদীর স্রোত বইছে ইরানে, নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪২৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সরাকারের বিরুদ্ধে চলা বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সরকার বিরোধী বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২৮ জন। জানা যাচ্ছে, শত শত বিক্ষোভকারীকে মৃত্যুদন্ড দেওয়ার ঝুঁকি রয়েছে।

গত ২৮ ডিসেম্বর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এখন তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছে। দ্রুত কট্টর মুসলিম ধর্মীয় শাসকদের উৎখাতের দাবি তুলছে বিক্ষোভকারীরা। বিশেষত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের অপসারণ চাইছেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে বুধবার (১৪ জানুয়ারি) ভারতীয়দের ইরান ভ্রমণের নিষেধ করল ভারতের বিদেশ মন্ত্রক।

জানা গিয়েছে, ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে ৩ হাজার ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই ৩০ বছরের নিচে। বেশ কয়েকজন অপ্রাপ্ত বয়স্কের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইজরায়েলি সংবাদ সংস্থা সূত্রে খবর, সব মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২০ হাজারের বেশি। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর মেশিনগান ব্যবহার করছে। রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা বিক্ষোভকারীদের কাছ থেকে গুলি করা হচ্ছে।

ইরানি কর্মকর্তারা বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ, মোহারেব (ঈশ্বরের শত্রু), সন্ত্রাসী এবং বিদেশী-সমর্থিত আন্দোলনকারী হিসেবে বর্ণনা করেছেন, যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। কুর্দি–অধ্যুষিত অঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে ধরপাকড় চালানো হচ্ছে। ৮ জানুয়ারি থেকে ইরানের বিস্তির্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যারফলে গোটা বিশ্ব থেকে ইরান রীতিমত আলাদা হয়ে গিয়েছে।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের