আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বের জনসংখ্যার ১০০ কোটির বেশি স্থূলকায়!

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪ মার্চ বিশ্ব স্থূলতা দিবস। আর তার চার দিন আগেই প্রকাশিত এক গবেষণা রিপোর্ট অনেককেই চমকে দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ল্যানসেটে’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে স্থূলকায়দের সংখ্যা দিন-দিন বেড়ে চলেছে। ১৯৯০ সালে যেখানে বিশ্বজুড়ে স্থূলকায়দের সংখ্যা ছিল ২২ কোটি ৬০ লক্ষের মতো, তা ২০২২ সালে বেড়ে হয়েছে ১০৩ কোটি ৮০ লাখ। অর্থা‍ৎ ৩২ বছরে সাড়ে চার গুনের বেশি বেড়েছে স্থূলকায়দের সংখ্যা।’

খাওয়া-দাওয়ার বদল থেকে বদলে যাওয়া জীবনযাপন আর পারিপার্শ্বিক পরিবেশের কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্থূলতার সমস্যা। চিকিৎসার পরিভাষায় যাকে বলে ওবেসিটি। বর্তমান সময়ে দাঁড়িয়ে স্থূলতার সমস্যা বিশ্বের প্রতি ঘরে ঘরে।  নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে মানুষেরা অপুষ্টিতে ভুগলেও এখন সেসব দেশসহ বেশির ভাগ দেশে কম ওজনের চেয়ে স্থূলতা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর তাতেই কপালের বলিরেখা গভীর হচ্ছে বিশেষজ্ঞদের। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক মাজিদ ইজ্জতির কথায়, ‘স্থূলতা নিয়ে বেঁচে থাকা মানুষের সংখ্যা চমকে দেওয়ার মতো এবং যথেষ্টই উদ্বেগের। বিশেষ করে মানুষ যেমন অনাহারে মারা যেতে পারে তেমনই স্থূল মানুষেরও অকালমৃত্যু হতে পারে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনির রোগসহ বিভিন্ন ধরনের গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।’

‘দ্য ল্যানসেটে’ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতার হার দ্বিগুণের বেশি বেড়েছে। আর ৫ থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোরদের মধ্যে এই হার চার গুণের বেশি বেড়েছে। বিশ্বের অনেক দেশ অপুষ্টি ও স্থূলতার এই সমস্যা, যা ‘ডাবল বোঝা’ হিসেবে পরিচিতি—নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বজুড়ে স্থূলতা সমস্যা লাগাতার বেড়ে চলা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুষ্টিবিষয়ক প্রধান ফ্রান্সেসকো ব্রানকা বলেছেন, ‘অতীতে আমরা মনে করতাম, স্থূলতার এই সমস্যা কেবল ধনী দেশগুলোর। বাস্তবতা হচ্ছে, স্থূলতা গোটা বিশ্বেরই সমস্যা।’

Published by:

Share Link:

More Releted News:

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

‘কিং কোবরা’র সঙ্গে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ