ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিষিদ্ধ ঘোষণা করল রাশিয়া

মস্কোর এমন সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি ব্রিটেনের বিদেশ মন্ত্রক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশই বাড়ছে তালিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যাডার্নের পরে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অবাঞ্ছিত ঘোষণা করল রুশ বিদেশ মন্ত্রক। শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রী নন, ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডোমিনিক রাব, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালস, বিদেশমন্ত্রী লিজা ট্রুস সহ আরও একাধিক শীর্ষ আধিকারিকের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মস্কোর এমন সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি ব্রিটেনের বিদেশ মন্ত্রক।

গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরেই আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে বিশ্বমঞ্চে রাশিয়াকে একঘরে করতে আদাজল খেয়ে নেমেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রাশিয়ার একাধিক আধিকারিকের পাশাপাশি একাধিক রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটিশ সরকার। এমনকী জাতিসঙ্ঘ থেকে রাশিয়াকে বের করে দেওয়ার দাবিতেও সরব হয়েছিল। এতদিন ব্রিটেনের বাড়াবাড়ি মুখ বুজে মেনে নিয়েছিল মস্কো। অবশেষে পাল্টা ব্যবস্থা নেওয়ার পথে হাঁটল।

শনিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার রাস্তায় হেঁটেছে ব্রিটিশ সরকার। অকারণে একাধিক রুশ পদাধিকারী, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অযৌক্তিক নিষেধাজ্ঞা জারি করার পথে হেঁটেছে বরিস প্রশাসন। তাই পাল্টা ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে বাধ্য হয়েছে মস্কো। ব্রিটিশ প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ যে সব আধিকারিক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধে ইন্ধন দিচ্ছেন তাঁদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে