এক বিলিয়ন ডলার ও তুরস্কের সবচেয়ে সুন্দরী মহিলাকে স্ত্রী হিসেবে চান উগান্ডার সেনাপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি:  বউ সুন্দরী হবে এই ইচ্ছা সকল পুরুষের মনের মধ্যেই থাকে। কেউ সেকথা প্রকাশ করে আবার কেউ করেনা। তবে এবার তুরস্কের উদ্দেশ্যে উগান্ডার সেনাপ্রধানের এক মন্তব্যে ঝড় উঠেছে। উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা যিনি সে দেশের রাষ্ট্রপতি ইওয়েরি মুসেভেনির ছেলেও। তিনি তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার এবং নিজের স্ত্রী হিসেবে দেশের সবচেয়ে সুন্দরী মহিলাকে দেওয়ার দাবি করেছেন।

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে দুটি দাবি করেছেন। কাইনেরুগাবার প্রথম দাবি হলো, সোমালিয়ায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে উগান্ডার দীর্ঘদিনের সামরিক অবদানের জন্য ১ বিলিয়ন ডলার। দ্বিতীয় দাবিটি,  হল “সেই দেশের সবচেয়ে সুন্দরী মহিলাকে” হস্তান্তর করা, যাকে কাইনেরুগাবা তাঁর  স্ত্রী বলে উল্লেখ করেছেন। কাইনেরুগাবা অভিযোগ করেন যে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার অবদান যথাযথ স্বীকৃতি পায়নি এবং এর জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য। তিনি এটাও হুমকি দিয়েছেন যে, তাঁর দাবিগুলো পূরণ করা না হলে ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। শুধু তাই নয় কাম্পালায় অবস্থিত তাঁদের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এর পরেই কাইনেরুগাবা বিতর্কিত মন্তব্য করেন। তিনি তুরস্কের কাছে “দেশের সবচেয়ে সুন্দরী মহিলাকে” তুলে দেওয়ার দাবি জানান এবং বলেন তিনি ওই নারীকে বিয়ে করবেন। এক্স হ্যান্ডেলে ধারাবাহিক কয়েকটি পোস্টে কাইনেরুগাবা তুরস্কের বিরুদ্ধে অভিযোগ আনেন। বলেন তুরস্ক সোমালিয়ার ব্যবসা ও পরিকাঠামো প্রকল্পগুলো যার মধ্যে রাজধানী মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরগুলোও অন্তর্ভুক্ত রয়েছে সেখান থেকে অন্যায়ভাবে লাভবান হচ্ছে।

 

কাইনেরুগাবার এই দাবি তীব্র সমালোচনার জন্ম দিলেও, এমন উদ্ভট ও লিঙ্গবৈষম্যমূলক দাবি তিনি এই প্রথমবার করেননি। ২০২২ সালে, কাইনেরুগাবা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে দেশটিকে ১০০টি গরু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বহু বছর পর, উগান্ডার কাইনেরুগাবা তুরস্কের সবচেয়ে সুন্দরী মহিলাকে তাঁর স্ত্রী হিসেবে পাওয়ার দাবি করেছেন।  

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?