গ্রেফতার মোস্ট ওয়ান্টেড মাদকপাচারকারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পুলিশে জালে কলম্বিয়ার কুখ্যাত মাদকপাচারকারী দাইরো আন্তেনিও উসুগা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শনিবার সে দেশের সেনাবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ দাইরোকে ধরতে সাঁড়াশি অভিযান চালায়। সেই অভিযানে ধরা পড়ে দাইরো। জানা গিয়েছে, অভিযান চলে কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অ্যান্টিকোয়া প্রদেশের একটি গ্রামীণ এলাকায়।

অতোনিল নামেই বেশি পরিচিত দাইরো। তাঁর সন্ধান দিতে পারলে আট লক্ষ মার্কিন ডলার পুরষ্কারমূল্য ঘোষণা করে কলম্বিয়া। অন্যদিকে আমেরিকা তরফ থেকে তাঁর মাথার দাম ৫০ লক্ষ মার্কিন ডলার ঘোষণা করা হয়। দাইরোর ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি।

‘গালফ ক্ল্যান’ চক্রটি আগে ‘উসুগা ক্ল্যান’ নামে পরিচিত ছিল। এটি পরিচালনা করতেন দাইরোর ভাই। প্রায় ১০ বছর আগে বর্ষ বরণের এক অনুষ্ঠানে পুলিশি অভিযানে মারা পরে দাইরোর ভাই। তাঁর মৃত্যুর পর ‘উসুগা ক্ল্যান’ চক্রের দায়িত্ব নেন দাইরো। পরে তিনি চক্রের নাম দেন ‘গালফ ক্ল্যান’।এই চক্র মাদকের পাশাপাশি মানব পাচারের সঙ্গেও যুক্ত। জানা গিয়েছে, চক্রের সঙ্গে জড়িত সদস্যের সংখ্যা প্রায় দু হাজারের কাছাকাছি। অভিযানে সংগঠনের বেশ কয়েকজন সদস্য ধরা পড়ে। অভিযান চলে আর্জেন্টিনা, ব্রাজিল, হন্ডুরাস, পেরু, স্পেনে। ধরা পড়ে চক্রের বেশ কয়েকজন সদস্য।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার