দুই শাবককে বাঁচাতে সিংহীর সঙ্গে লড়ে গেলেন মা চিতা, কুর্নিশ জানাচ্ছে নেট জনতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এই পৃথিবীতে মায়ের ভালোবাসার চেয়ে অধিক সুন্দর আর কোনওকিছুই হতে পারে না। মায়ের স্নেহ-মায়া-মমতা কখনও শোধ করা যায় না। সন্তানদের জন্য যেকোনও কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে পিছপা হন না মায়েরা। সম্প্রতি এক ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে(Viral Video) যেখানে মায়ের অসীম ভালোবাসা প্রত্যক্ষ করা গিয়েছে মাত্র এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও-য়।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ি! সাধারণ মানুষের সুবিধার্থে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

আফ্রিকার অরণ্যে(African Forest) বন্যপশুদের নিত্য লড়াই তো রোজকার ঘটনা। কিন্তু এদিনের ভিডিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মায়ের ভালোবাসা কতখানি গভীর হতে পারে। এক চিতাবাঘ মা তাঁর দুই সন্তানকে ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছে কারণ ওই দুই শিশু শাবকের ওপর নজর পড়েছিল এক সিংহীর। এদিকে সন্তানদের যে করে হোক বাঁচাতেই হবে, সেই তাগিদেই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সিংহীর মুখোমুখি দাঁড়ায় ওই চিতা মা। এরপরই ওই সিংহী ঝাঁপিয়ে পড়ে মা চিতার ওপর। এদিকে সন্তানরা ঝোপের আড়াল থেকে দেখছে তাঁদের মা নিজের জীবন বাজি রেখে কেমন লড়ে চলেছে শুধুমাত্র তাঁদের বাঁচানোর জন্য।

ঘটনাটি অনেকক্ষণ ধরে ঘটতে থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা মাত্র দেড় মিনিটের কিছু কম সময় পর্যন্ত ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে। সন্তানদের বাঁচাতে বারংবার ওই সিংহীর আক্রমণের মুখে পড়ছিল মা চিতা, কিন্তু সে হাল ছাড়তে নারাজ। একসময় শিকারের আশা ত্যাগ করে পালিয়ে যায় ওই সিংহী। মা চিতার পিছনে ধাওয়া করেও বিশেষ লাভ হয়নি তার।

আরও পড়ুনঃ প্রেমিকার সঙ্গে ডেটে গিয়ে হাতেনাতে পাকড়াও পঞ্চায়েত প্রধান, উত্তম-মধ্যম দিলেন স্ত্রী

তবে এখানেই গল্পের শেষ নয়। ভিডিওটি ক্যামেরাবন্দি করার প্রসঙ্গে ওই বন্যপ্রাণ কর্মীরা জানান, একই দিনে দু-বার ওই সিংহীর আক্রমণের মুখে পড়তে হয়েছে মা চিতাটিকে, কিন্তু দুইবারই সন্তানদের বাঁচিয়ে নিজেও পালাতে সক্ষম হয়েছে সে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা ওই মা চিতার দূরদর্শিতায় মুগ্ধ হয়েছেন। অনেকেই কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, ‘মা তো মা-ই হয়’।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?