বিশ্বের সেরা ধনীর সিংহাসন হারালেন ইলন মাস্ক

তাঁকে হঠিয়ে শীর্ষ ধনীর সিংহাসনে বসেছেন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা এক বছরের বেশি সময় ধরে বিশ্বের সেরা ধনীর সিংহাসনে আসীন ছিলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। অবশেষে সেই সিংহাসন খোয়ালেন তিনি। তাঁকে হঠিয়ে শীর্ষ ধনীর সিংহাসনে বসেছেন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। তৃতীয় স্থান অবশ্য ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩৪ দশমিক ৬ বিলিয়ন ডলার।

গত বছর বিশ্বের সেরা ধনীর সিংহাসনে আসীন হয়েছিলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। ই-কমার্স সংস্থা অ্যামাজন কর্ণধার জেফ বেজোসকে হারিয়ে তিনি সেরা ধনীর তকমা পেয়েছিলেন। ওই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৮৮ বিলিয়ন ডলার। কিন্তু টুইটার কেনার পরে একের পর এক খামখেয়ালি আচরণের জন্য গত কয়েকদিন ধরেই টেসলার শেয়ারের দাম কমতে শুরু করেছে। আর শেয়ার বাজারে ধাক্কা খাওয়ার পরে এক ধাক্কায় অনেকটাই সম্পত্তি কমেছে টেসলা কর্ণধারের।

ফোর্বসের রিয়েল টাইম বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, সম্পত্তির নিরিখে মাস্ককে পিছিয়ে ফেলে বিশ্বের সেরা ধনীর তালিকায় উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট। টেসলা কর্ণধারের সম্পত্তি কমে দাঁড়িয়েছে ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। অর্থা‍ৎ ফরাসি শিল্পপতির চেয়ে তাঁর সম্পত্তির পরিমাণ কম ৫ দশমিক ২ বিলিয়ন ডলার। অনেক পিছিয়ে তৃতীয় স্থানে ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। চতুর্থ স্থানে রয়েছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১১৩ দশমিক ৮ বিলিয়ন ডলার।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি