ঘোষণার আগে ফাঁস রসায়নে নোবেল জয়ীদের নাম!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রসায়নে নোবেল প্রাপকদের নাম ঘোষণার আগেই ফাঁস। রয়্যাল সুইডিশ একাডেমির অসাবধানতার কারণে বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়েছে  সুইডেনের সংবাদমাধ্যম সূত্রে খবর।  এই ঘটনা বিরল। ঘোষণার আগে পর্যন্ত নাম গোপন রাখা হয়।

একাডেমির মিডিয়া মুখপাত্র ইভা নেভিলিয়াস এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, “কী ঘটেছে তা না জানা পর্যন্ত আমরা এই বিষয়ে মন্তব্য করতে পারিনা। বিষয়টি খতিয়ে দেখতে হবে।”

সুইডেনের পেপার অফ রেফারেন্স, ড্যাগেনস নাইহেটার এবং পাবলিক ব্রডকাস্টার সুইডিশ টেলিভিশন এবং সুইডিশ রেডিও জানায়, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের  থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়ার কথা জানায়। এই প্রেস বিজ্ঞপ্তিতে তিন মার্কিন রসায়নবিদের নাম দেওয়া আছে।

সুইডিশ রিপোর্ট অনুসারে, রসায়নে নোবেল প্রাপকরা হলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির মুঙ্গি বাভেন্দি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লুই ব্রাস এবং ন্যানোক্রিস্টালস টেকনোলজির আলেক্সি একিমভ। তবে এই প্রেস বিজ্ঞপ্তিটি একাডেমির ওয়েব পেজে ছিলনা।

তবে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া কমিটির চেয়ারম্যান জোহান আকভিস্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘এটি রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হবে ৭টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময়)। যার অর্থ এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয়ী এখনো নির্বাচিত হয়নি।’

অ্যাকাডেমির নোবেল কেমিস্ট্রি কমিটির বিশেষজ্ঞ হেইনার লিংক ডগেনস নাইহেটারকে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই মুহূর্তে আমি শুধু বোঝার চেষ্টা করছি কি হয়েছে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তাই যদি কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে। তাহলে অবশ্যই তা ভুল”।  

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম কাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?