অবশেষে মায়ের হাতে হস্তান্তর নাভালনির মৃত দেহ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ টানা ৮ দিন পর মায়ের হাতে হস্তান্তর হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনির দেহ । শনিবার একথা জানালেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। শুধু তাই নয় তাঁর দেহ হস্তান্তর করার জন্য ধন্যবাদ জানান কিরা। তবে কীভাবে নাভালনির শেষকৃত্য সম্পন্ন হবে তা এখন জানা যায়নি।

গত ২৩ শে ফেব্রুয়ারি নাভালনির মৃতদেহ দেখার সুযোগ পেয়েছিলেন মা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিয়ো বার্তায় নাভালনির মা বলেছেন, ‘ আমার ছেলেকে যে মর্গে রাখা হয়েছে, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ছেলের মৃত্যু সনদেও সই করেছি আমি। আইন অনুযায়ী নাভালনির মরদেহ আমার কাছে হস্তান্তর করার কথা। কিন্তু কর্তৃপক্ষ তা না করে নানা নাটক করে চলেছে। মরদেহ কোথায়, কখন, কীভাবে সমাহিত করা হবে সেই পরিকল্পনাও জানিয়ে দিয়েছে।’

গত ১৬ ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে পায়চারি করার সময়ে অসুস্থ বোধ করেন তিনি। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ওই খবর ঘটনাস্থলে ছুটে আসেন চিকি‍ৎসকরাও। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে পাড়ি জমিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচকের। বর্তমানে তার মরদেহ কোথায় রয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই নাভালনির মৃত্যু নিয়ে সমালোচনার মুখে পড়ছে  পুতিন।

উল্লেখ্য, তবে ঠিক কি কারণে নাভালনির মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জেলের এক আধিকারিক জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবেই পরিচিত ছিলেন আলেক্সি নাভালনি। সাধারণ মানুষের মধ্যেও তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা