ডিসেম্বরেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

তবে ডিসেম্বরের কত তারিখে তিনি ফিরবেন, তা জানাতে রাজি হননি পাকিস্তান মুসলিম লিগ নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের প্রধানমন্ত্রী হওয়ার অভিলাষে আগামী মাসেই পাকিস্তানে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল শুক্রবারই ফের পাকিস্তানি পাসপোর্ট পেয়েছেন পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খানের মোকাবিলা করতেই দেশে ফিরছেন নওয়াজ। তবে ডিসেম্বরের কত তারিখে তিনি ফিরবেন, তা জানাতে রাজি হননি পাকিস্তান মুসলিম লিগ নেতারা।

পানামা পেপারে নাম থাকার কারণে দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। পরের বছর তাঁকে জনপ্রতিনিধি হওয়ার অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়। বিচারের হাত থেকে বাঁচতে চিকি‍ৎসার নামে ২০২১ সালে লন্ডনে পালিয়ে যান তিনি। সেই থেকে লন্ডনেই রয়েছেন নওয়াজ। তবে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকলেও ব-কলমে পাকিস্তান মুসলিম লিগকে তিনিই চালাচ্ছেন।

জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর পাসপোর্ট বাতিল করেছিল ইমরান খানের সরকার। কিন্তু দেশে রাজনৈতিক পালাবদলের পরে পাকিস্তান মুসলিম লিগের সরকার গঠন হওয়ার পরে নওয়াজকে ফের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। আগামী ২৯ নভেম্বর পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় কাকে সেনাপ্রধান করা হবে তা নিয়ে দাদা নওয়াজের সঙ্গে আলোচনা করতে বর্তমানে লন্ডনে রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সূত্রের খবর, শুক্রবার পাকিস্তানের নয়া সেনাপ্রধান নিয়োগ, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দাদার সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই ঠিক হয়, আগামী মাসেই দেশে ফিরবেন নওয়াজ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে