চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নওয়াজ শরিফের ৭ বছরের জেলের সাজা স্থগিত পঞ্জাব সরকারের

নিজস্ব প্রতিনিধি, লাহোর: আল-আজিজিয়া দুর্নীতি মামলায় জেলে যাওয়া আটকাতে রক্ষাকবচ চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্বাসন শেষে সদ্য দেশে ফেরা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবারই ইসলামাবাদ হাইকোর্টে ওই আবেদনের শুনানি। তার আগেই অবশ্য সুখবর পাকিস্তান মুসলিম লিগ (এন) সুপ্রিমোর। আজ-আজিজিয়া দুর্নীতির মামলায় নওয়াজের সাত বছরের জেলের সাজা স্থগিত করেছে পঞ্জাব সরকার। অর্থা‍ৎ ইসলামাবাদ হাইকোর্ট আর্জি খারিজ করলেও শরিফের গ্রেফতারির সম্ভাবনা নেই।

২০১৮ সালে দুর্নীতি দমন সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই আল–আজিজিয়া ও অ্যাভেনফিল্ড মামলায় সাত বছর করে মোট ১৪ বছর জেলের সাজা শোনানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। ওই সাজা ঘোষণার পরেই চিকি‍ৎসার নাম করে লন্ডনে পালিয়ে যান তিনি। চার বছর লন্ডনেই ঘাঁপটি মেরেছিলেন। দেশে ক্ষমতার পালাবদলের পরে গত ২১ অক্টোবর চার বছরের নির্বাসন কাটিয়ে  পাকিস্তানে ফিরেছেন শরিফ। যদিও ২৪ অক্টোবর পর্যন্ত তাঁর গ্রেফতারির উপরে স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদের নিম্ন আদালত। সেই সঙ্গে দুর্নীতি দমন আদালতের পক্ষ থেকে তোষাখানা মামলায় শরিফের বিরুদ্ধে দায়ের করা গ্রেফতারি পরোয়ানাও স্থগিত রেখেছিল।

আল আজিজিয়া দুর্নীতি মামলায় গ্রেফতারির হাত থেকে বাঁচতে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যে আর্জি জানিয়েছেন তার শুনানি হবে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখের ডিভিশন বেঞ্চে। বিচারপতিরা কী আদেশ দেন, তার দিকে তাকিয়ে গোটা পাকিস্তানের রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ