খামেনেই বিরোধী আন্দোলনে মৃত্যুপুরী ইরানে নিহত প্রায় ৬,০০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ডিসেম্বরের শেষ থেকে সরকার বিরোধী আগুনে জ্বলছে ইরান। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ইরানের একাধিক জায়গায় দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা হয় ইন্টারনেট সংযোগ। সেই সহিংসতাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইরান। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। খামেনেই সরকার মৃত্যুর সংখ্যা প্রকাশ না করলেও এবার সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। আমেরিকা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা নিশ্চিত করেছে ইরানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর  অত্যাচারে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।   

আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি  (HRANA) জানিয়েছে যে তারা নিশ্চিত করেছে যে ৫,৮৪৮ জন নিহত হয়েছে, যার মধ্যে ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। তবে  সংস্থাটি আরও জানিয়েছে যে তারা এখনও আরও ১৭,০৯১ জনের মৃত্যুর আশঙ্কা করছে এবং তা নিয়ে তদন্ত করছে। সরকার বিরোধী আন্দোলনে  কমপক্ষে ৪১,২৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তারা। গত সপ্তাহে বিক্ষোভ নিয়ে প্রথম  সরকারি ভাবে মৃতের সংখ্যা জানিয়েছিল ইরান। বলেছিল  ৩,১১৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা “দাঙ্গাবাজদের”  হাতে নিহত নিরীহ পথচারী। জানিয়েছে নিহতদের মধ্যে ৫ হাজার ৫২০ জন বিক্ষোভকারী, ৭৭ জন অপ্রাপ্তবয়স্ক, ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪২ জন পথচারী রয়েছেন। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর প্রবেশ, পাল্টা হুঁশিয়ারি ইরান ও হিজবুল্লাহর

নিরাপত্তা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিক্ষোভে হতাহতের তথ্য সংগ্রহকারী এনজিওগুলো জানিয়েছে, ইরানে ১৮ দিন ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তাঁদের কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের আশঙ্কা, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক  বাড়তে পারে। 

অন্যদিকে ইরানের সঙ্গে চলা উত্তেজনার পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছে গিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও তার সহায়ক বুদ্ধ জাহাজগুলো। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় এই খবর নিশ্চিত করেছে। সরকার বিরোধী আগুনে জ্বলছে ইরান। সেখানেই জড়িয়ে পড়েছে আমেরিকা। একে অপরকে হুমকি দেওয়ার কাজ চলছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত পর্যায়ে ইরানে হামলা চালানোর প্রস্তুতি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাসসম্মতায়েন করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই জানা গিয়েছে ইতিমধ্যেই মধ্যপ্রাত্রে পৌঁছে গিয়েছে আব্রাহাম লিঙ্কন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছিলেন। এই রণতরী পৌঁছানোর ঘটনা তারই একটি অংশ। এই ঘটনা ভালভাবে নেয়নি ইরান। তাঁরা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী পৌঁছানোর পর এক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি