নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ হড়পা বান নেপালে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২। নেপালের ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বানের ঘটনায় ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। বহু মানুষ এখনও নিখোঁজ। তাঁদের মধ্যে রয়েছেন দেশ-বিদেশের বহু পর্যটক। প্রাথমিক তদন্তে এই বিপর্যয়ের কারণ হিসেবে ভূমিকম্প নয়, তুষারধসকেই দায়ী করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের পর্যবেক্ষণে এমনই তথ্য উঠে এসেছে। 

সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, হিমবাহের একটি বড় অংশ কাদামাটি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ নিয়ে আচমকা নদীর দিকে নেমে আসে। তার জেরেই ভোটেকোশী নদীতে মুহূর্তের মধ্যে জলস্তর বেড়ে গিয়ে ভয়াবহ হড়পা বান তৈরি হয়। এর আগে যে ভূতাত্ত্বিক কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হয়েছিল, সেটিও সম্ভবত এই হিমবাহধসের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে ইউএসজিএস। নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর খবর অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত ২৯১ জন বিদেশি-সহ মোট ৩৮৪ জন পর্যটকের সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন ১৪১ জন ভারতীয়। তাঁদের মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয়। জানা গিয়েছে, এই পর্যটকদের একটি বড় অংশ কৈলাস-মানস সরোবর যাওয়ার পথে ছিলেন। উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বিপর্যয়ের কারণে উদ্ধারকাজও যথেষ্ট কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের আশঙ্কা, আরও বহু মানুষের খোঁজ না মেলায় মৃতের সংখ্যা বাড়তে পারে। 

আরও পড়ুন: নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

ভয়াবহ হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বত সীমান্ত লাগোয়া নেপালের রাসুয়া জেলা। পাশাপাশি নুয়াকোট ও ধারিং এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কাদামাটি ও জলের প্রবল স্রোতে বহু বাড়িঘর এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে রাসুয়া জেলায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। তিব্বত থেকে নেপালে ঢুকে এই জেলার মধ্য দিয়েই বয়ে গিয়েছে ভোটেকোশী নদী। বুধবার সকাল সাড়ে ৮টার পর আচমকাই নদীর জলস্তর বাড়তে শুরু করে। স্থানীয় প্রশাসনের অনুমান, তিব্বতের দিক থেকে বিপুল পরিমাণ জল ও কাদার স্রোত নেমে এসেছিল। চিন সীমান্তের কাছে তিমুরে ও স্যাব্রুবেসী এলাকাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। একই সঙ্গে তিব্বতের জিরং সীমান্ত বন্দর এলাকাতেও কাদা ও জলের স্রোতে ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খনাল সংসদে জানিয়েছিলেন, বুধবার সকাল ৮টা ৩৭ মিনিট নাগাদ ভূমিকম্প হয়েছিল। তার পরেই তুষারধস এবং কয়েক মিনিটের মধ্যে হড়পা বান নেমে আসে। তবে ইউএসজিএসের প্রাথমিক পর্যবেক্ষণ সেই ধারণাকে বদলে দিয়েছে। তাদের মতে, ভূমিকম্পের মতো যে কম্পন নথিভুক্ত হয়েছিল, সেটি সম্ভবত হিমবাহ বা তুষারধসের সময় তৈরি হওয়া কম্পন। হিমবাহের বরফ, কাদা ও পাথর নদীর দিকে নেমে আসার ফলেই আচমকা জল ও ধ্বংসাবশেষের স্রোত তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন