নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত্যুমিছিলের সারি থামার কোনও লক্ষণই নেই। বুধবারও (১৬ সেপ্টেম্বর) বিভিন্ন জায়গা থেকে একাধিক মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ ৬,০০০-এরও বেশি মানুষ। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসের (আইস-রক অ্যাভাল্যাঞ্চ) ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের শহর ও গ্রামীণ জনপদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমালয় সীমান্ত অঞ্চল থেকে দক্ষিণ দিকে প্রবাহিত ভোতেকোশি নদীর জলে ভেসে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট ও সেতু ভেসে যায়। এমনকি জলবিদ্যুৎ প্রকল্পগুলোর ব্যাপক ক্ষতি হয়। এদিন নেপাল পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যার ফলে  মৃতের সংখ্যা বেড়ে ১,৪০৪ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ১৩,৭০০-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ৬,১৫০ জন নিখোঁজ রয়েছেন। চিনের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যা ও ভূমিধসে চিনের অন্তর্ভুক্ত এলাকায় ৪৩ জন নিহত হয়েছেন এবং ৫০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে চিতওয়ান জেলায়। ওই জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৬৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর পর রয়েছে নাওয়ালপরাসি পূর্ব (২৩২টি) ও নাওয়ালপরাসি পশ্চিম (২২২টি) জেলা। বাকি মৃতদেহগুলো নুয়াকোট, রাসুয়া, গোর্খা, ধাদিং ও তানাহুন জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী