হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কখনও কখনও একটি শিশুর সরল বিশ্বাসই সবচেয়ে নির্মম সত্যকে আড়াল করে রাখে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ১২ বছরের সেরিংয়ের চোখে তাই কোনও আতঙ্ক নেই, আছে শুধু কৌতূহল। কেন এত মানুষ তাকে ঘিরে? কেন ক্যামেরা তার দিকে তাক করা? সে শুধু জানে, তার বাবা-মা জঙ্গলের কোথাও রয়েছেন। রাস্তা ভেঙে যাওয়ায় তাঁরা ফিরতে পারছেন না। হয়তো এক-দু’বছর পরে বাড়ি ফিরবেন। সেই বিশ্বাস নিয়েই দিন কাটছে তার। কিন্তু আসল সত্যিটা ভয়াবহ। গত ২৬ অগস্ট নেপালের রাসুয়ায় ভয়ংকর আকস্মিক বন্যার পর ধ্বংস হয়ে যায় একের পর এক জনপদ। হিমবাহের বরফ ও পাথরের বিশাল স্তর ভেঙে নদী উপত্যকায় নেমে আসার পর তীব্র স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তা, সেতু ও বাজার। নেপালেই প্রাণ হারিয়েছেন ১,৩০০-র বেশি মানুষ, এখনও নিখোঁজ বহুজন। সেই বিপর্যয়ে সেরিং হারিয়েছে বাবা ফুরসাং ও মা কাম্মিকে। অথচ তাকে এখনও জানানো হয়নি তাঁদের মৃত্যুর কথা। দিদিমা মিংমার দোলমা সত্যিটা জানেন। তাঁর কথায়, ‘সেরিংয়ের বাবা-মা আর এই পৃথিবীতে নেই।’

রাসুয়া থেকে বাস্তুচ্যুত প্রায় ৫২০ জন মানুষ এখন কাঠমান্ডুর একটি মঠে আশ্রিত। সেখানেই তাঁরা নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন। কেউ হারিয়েছেন বাড়ি, কেউ জীবিকা, কেউ পরিবারের মানুষ। শ্যাম বাহাদুর তামাংয়ের ৩৫ বছরের পৈতৃক বাড়িও মুছে গিয়েছে বন্যায়। মা ও ভাইকে হারিয়ে তাঁর প্রশ্ন, ‘আবার বাড়ি বানাব কীভাবে?’ মঠে শিশুদের জন্য অবশ্য রয়েছে ফুটবল, ট্রাম্পোলিন, খেলনা আর ছোট তাঁবু। কয়েক মুহূর্তের জন্য খেলায় ডুবে গিয়ে তারা ভুলে থাকে বিপর্যয়ের কথা। কিন্তু বড়দের কাছে সেই ভুলে থাকা কঠিন। স্বেচ্ছাসেবী বুজুং হারিয়েছেন পরিবার ও গ্রামের ৫০-এর বেশি মানুষকে। একের পর এক মৃত ও নিখোঁজ মানুষের ছবি টেবিলে সাজাতে সাজাতে একসময় জায়গা ফুরিয়ে যায়। যেন এত মানুষের শোক ধারণ করার ক্ষমতাই নেই ছোট্ট টেবিলটির।

আরও পড়ুন: সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

রাতে মঠের বাঙ্ক বেডে ফিরে আসে নিস্তব্ধতা। কারও হাতে ছবি, কারও হাতে ফোন, কারও কাছে শুধু স্মৃতি। সবাই অপেক্ষা করছে, কেউ বাড়ি ফেরার, কেউ খবর পাওয়ার, কেউ প্রিয়জনের ফিরে আসার। আর সেরিং? সে এখনও অপেক্ষা করছে বাবা-মায়ের জন্য। সে জানে না, তার এই অপেক্ষার দরজায় আর কোনও দিন কড়া নাড়বে না সেই দু’টি মানুষ।

কালিম্পং-য়ে খারাপ আবহাওয়ার জের, আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর কপ্টার

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি