মোদির শপথের আগেই দিল্লি থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার নেপালের, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কথা নরেন্দ্র মোদির। ওই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে দিল্লিতে আসার কথা রয়েছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহালের। কিন্তু নেপালের প্রধানমন্ত্রীর দিল্লির মাটিতে পা রাখার আগেই ভারত থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিল দেশটি। আচমকাই কেন ওই সিদ্ধান্ত তা নিয়ে কূটনেতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ জুন) আচমকাই ভারত, আমেরিকা-সহ ১১টি দেশে থাকা রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। যাদের সরানো হয়েছে তাঁরা নেপালি কংগ্রেসের সরকারের জমানায় নিয়োগ পেয়েছিলেন। সূত্রের খবর, ওই ১১ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন খোদ নেপালের  প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড। রাষ্ট্রদূতদের সরানোর ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন দেসটির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী নারায়ণ কাজি শ্রেষ্ঠা। কিন্তু তাঁর আপত্তিতে কর্ণপাত করেননি নেপালের প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে এতদিন নেপালের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন শঙ্কর শর্মা।

নেপালে গত বছর সংসদ নির্বাচনে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। নেপালি কংগ্রেসের সমর্থনে জোট সরকার গঠন করেন পুষ্পকুমার দহাল। নেপালি কংগ্রেসের দাবি মেনে নয়াদিল্লি, ওয়াশিংটন-সহ ১১টি দেশে রাষ্ট্রদূত নিয়োগ করেন তিনি। গত তিন মাস আগে নেপালি কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে জোট বাঁধেন প্রচণ্ড। আর তার পরেই কট্টর ভারত বিরোধী হিসাবে পরিচিত ওলি নয়াদিল্লি, ওযাশিংটন-সহ ১১ দেশে নিয়োজিত রাষ্ট্রদূতদের প্রত্যাহারের জন্য চাপট দেন। প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচাতে সেই চাপের কাছে মাথানত করেন প্রচণ্ড।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে