নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার নেপালের ‘বুদ্ধের অবতার’

তখনই তাঁকে দেখতে দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে আসে। সোমবার সরলাহি জেলা আদালতের একজন বিচারক তাঁকে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত করেছেন এবং বলেছেন যে ১ জুলাই তাঁর শাস্তি হবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক, কাঠমান্ডু, নেপাল: দক্ষিণ নেপালের একটি আদালত নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগে “বুদ্ধের অবতার” নামে পরিচিত একজন বিতর্কিত আধ্যাত্মিক নেতাকে দোষী সাব্যস্ত করেছে। যার নাম রাম বাহাদুর বামজান, ৩২ বয়সী এই যুবককে কেউ কেউ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতার পুনর্জন্ম বলে বিশ্বাস করে। তবে এই প্রথম নয়, গত জানুয়ারি মাসেও যৌন নিপীড়নের অভিযোগে এবং তার শিবির থেকে অন্তত চার অনুসারীর নিখোঁজ হওয়ার হওয়ার সন্দেহে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। “বুদ্ধ বয়” নামক পরিচিত রাম বাহাদুর বামজানকে নেপালের হাজার হাজার মানুষ বুদ্ধের পুনর্জন্ম হিসেবে বিশ্বাস করা হয়।

তিনি ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন, যখন তিনি প্রায় ১০ মাস বট গাছের তলায় খাওয়া-ঘুম ছাড়াই ধ্যানে মগ্ন ছিলেন। তখনই তাঁকে দেখতে দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে আসে। সোমবার সরলাহি জেলা আদালতের একজন বিচারক তাঁকে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত করেছেন এবং বলেছেন যে ১ জুলাই তাঁর শাস্তি ঘোষণা করা হবে। পাশাপাশি তাঁর অনুসারীদের নিখোঁজ হওয়ার সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলিও এখন বিচারাধীন। এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে তাঁর কমপক্ষে ১২ বছরের জেল হতে পারে। বমজানকে অনেক নেপালি সিদ্ধার্থ গৌতমের পুনর্জন্ম বলে বিশ্বাস করেন, গৌতম বুদ্ধ ২৬০০ বছর আগে দক্ষিণ-পশ্চিম নেপালে জন্মগ্রহণ করেছিলেন। এবং বুদ্ধ হিসাবে তাঁকে সম্মানিত হয়েছিলেন। কিন্তু বৌদ্ধ পন্ডিতরা বমজানের দাবী নিয়ে সন্দিহান।

তবে বমজান দোষী সাব্যস্ত হওয়ার পর দেশটির রাজধানী কাঠমান্ডুর শহরতলির একটি বাড়ি থেকে পালানোর চেষ্টায় জানালা থেকে দুই তলায় লাফ দেওয়ার পরে গ্রফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারের সময় তারা বমজানের থেকে $227,000 মূল্যের নেপালি ব্যাঙ্কনোট এবং $23,000 ডলারের অন্যান্য বিদেশী মুদ্রা জব্দ করেছে। বামজান ২০০৫ সালে দক্ষিণ নেপালে বিখ্যাত হয়ে উঠেছিল, যখন দাবি করা হয়েছিল যে তিনি খাবার বা জল ছাড়াই গাছের নীচে বসে কয়েক মাস নড়াচড়া না করে ধ্যান করতে সক্ষম হন। তবে তাঁর অনুসারীদের উপর যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগের জন্যে বমজানের জনপ্রিয়তা দিনদিন হ্রাস পেয়েছে, তবে তিনি এখনও দক্ষিণ নেপালে শিবিরগুলি বজায় রেখেছেন যেখানে হাজার হাজার উপাসনা করতে আসে বা বসবাস করে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে